দুর্যোগের পর কেটে গিয়েছে দুটি রাত। এখনও কলকাতা ও সংলগ্ন এলাকায় সেই অর্থে সচল হয়নি বিদ্যুৎ পরিষেবা। ওই অঞ্চলগুলিতে বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে সিইএসসি। বাম আমলেই এই দায়িত্ব হস্তান্তর হয়েছিল। আমফান পরবর্তী পরিস্থিতিতে শহরের বিদ্যুৎ বিপর্যয় নিয়ে তাই দায় এড়ালেন মুখ্যমন্ত্রী। পাল্টা অভিযোগ করে বললেন ঘূর্ণিঝড়ের পর থেকেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য সিইএসসির সঙ্গে সহযোগিতা করা হচ্ছে। শহরবাসীকে একটু ধৈর্য ধরার আর্জিও জানান মুখ্যমন্ত্রী।
শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দায়িত্ব রয়েছে সিইএসসি’র ওপর। এটি একটি বেসরকারি সংস্থা। বাম আমলে এই দায়িত্ব হস্তান্তর হয়েছিল। বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতে যে অবস্থা হয়েছে কলকাতার বিদ্যুৎ পরিষেবায় সেটা ঠিক করতে সিইএসসি এই বিলম্বে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন পুরসভা সবরকম সহযোগিতা করছে বলে দায় এড়ান মমতা।
আম্ফান বড় বিপর্যয়, রাতারাতি সবকিছু স্বাভাবিক করা সম্ভব হবে না। ধৈর্য ধরতে হবে। এই কাজে সংবাধ মাধ্যমকেও সহযোগিতা করারঅনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। সিইএসসিকে জেনারেটর ভাড়া করে আপৎকালীন পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আমফান পরবর্তী পরিস্থিতিতে শহরের অধিকাংশ এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। জল নেই। চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। টানা তিন দিন এই অব্যবস্থার প্রতিবাদে রাস্তায় নেমে পথ অবরোধ শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায়।






