“কী করে যে কী হয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারছি না” অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়!

তালসারির সমুদ্রতটে শুটিং করতে গিয়েই অকালমৃত্যু হল জনপ্রিয় তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউড ও টেলিভিশন জগতে। অভিনেতার হঠাৎ চলে যাওয়ার খবরে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, রাহুল ছিলেন তাঁর অত্যন্ত পছন্দের অভিনেতা ও মানুষ, এই মৃত্যু তাঁকে স্তম্ভিত করে দিয়েছে।

জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল গোটা টিম। শুটিং চলছিল সকাল থেকেই। তবে রাহুলের শ্যুটিংয়ের সময় নির্ধারিত ছিল কিছুটা পরে। সেই সময়ের মধ্যে অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা তাঁদের অংশের কাজ শেষ করে সেখান থেকে সরে যান। এরপরই রাহুলের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের প্রস্তুতি নেওয়া হয়, যেখানে তাঁকে নৌকায় চেপে সমুদ্রে যেতে হয়।

সূত্রের খবর, শট দেওয়ার সময়ই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যাওয়ার পর হঠাৎ করেই জলে পড়ে যান রাহুল। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা তৎক্ষণাৎ তাঁকে খোঁজার চেষ্টা শুরু করেন। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। দ্রুত তাঁকে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর শোকাহত হয়ে পড়েন ইউনিটের অন্যান্য সদস্যরা। শুটিং সেটে উপস্থিত অভিনেতা ও কলাকুশলীদের মধ্যে ছিলেন নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায় ও সাহানা-সহ আরও অনেকে। হঠাৎ এই দুর্ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে পড়েন। কীভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ সেটে ঘ’নিষ্ঠ দৃশ্যে অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার বিদ্যা বালান! সহ-অভিনেতার অস্বাস্থ্যকর অভ্যাসে চরম দু’র্ভোগ! সেই পরিস্থিতিতে কী করেছিলেন ‘ডার্টি পিকচার’ অভিনেত্রী?

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ আর আমাদের মধ্যে নেই এই খবর পেয়ে আমি মর্মাহত। কী করে যে কী হয়ে গেল, বুঝে উঠতে পারছি না। তাঁর পরিবার, পরিজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা।” অভিনেতার এই অকাল প্রয়াণ বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবেই থেকে যাবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles