৯ বছর আগে আজকের দিনে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল পরিবর্তনের সরকার তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বুধবার সেই দিনের কথাই টুইটারে স্মরণ করলেন মমতা।
এই দিন মুখ্যমন্ত্রী লেখেন, আজ ঐতিহাসিক ১৩ই মে। ২০১১ সালে এই দিনে দীর্ঘ ৩৪ বছরের সরকারের অবসান ঘটিয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেন। গত নয় বছর ধরে আমরা বাংলার মা, মাটি, মানুষের উন্নয়নে ব্রতী ছিলাম, এবং আগামীদিনেও রাজ্যের অগ্রগতির জন্য সবরকম পদক্ষেপ নেব – এটাই আমাদের অঙ্গীকার,পরিবর্তনের বছর।
এইদিকে, টুইটারে এই পোস্ট দিতেই পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বহু মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল সরকারেরে নিন্দাই করেছেন পশ্চিমবঙ্গের আমজনতা। কেউ লিখেছেন এটাই বাঙালির ‘ব্লান্ডার’।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বলছে, করোনা নিয়ে বিরোধীদের তোলো প্রশ্ন বাণে জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বার বার করোনার বুলেটিনের ফরম্যাট পরিবর্তন করতে হয়েছে রাজ্য প্রশাসনকে। করোনার অডিট কমিটি নিয়ে করোনায় মৃত্যু লুকোনোর অভিযোগ উঠেছে, স্বাস্থমন্ত্রী হয়ে সে বিষয়ে বিন্দু বিসর্গ জানতেন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।





