কথামত ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের বিশ্লেষণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

গতকাল রাত আটটা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই কঠিন পরিস্থিতিতে দেশকে তিনি আত্মনির্ভরশীল হওয়ার ডাক দেন। সেই উপলক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজও ঘোষণা করেন তিনি। এই প্যাকেজ কীভাবে কাজ করবে তা কালকে ঘোষণা না করলেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার এই প্যাকেজ নিয়ে বিশদে আলোচনা করবেন বলে জানা যায়। সেইমত বিকাল চারটা নাগাদ ভিডিও প্রেস কনফারেন্সে এই প্যাকেজ নিয়ে আলোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদিও সেই নিয়ে রইল ধোঁয়াশা।

এই ২০ লক্ষ কোটি টাকার মধ্যে ৩ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য। এই শিল্পের মালিকরা কোনো সম্পত্তি প্রমান ছাড়া ঋণ নিতে পারবেন বিভিন্ন ব্যাঙ্ক ও NBFC (non-bank ফিনান্সিয়াল ইনস্টিটিউশন) থেকে। চলতি বছরের ২৯শে ফেব্রুয়ারি তারিখ থেকে যে outstanding credit ধার্য হয়েছে তার ২০ শতাংশ ঋণ হিসাবে তারা পেতে পারেন।

ঋণগ্রহীতাদের ২৫ কোটি টাকা পর্যন্ত বকেয়া রিন্ ও ১০০ কোটি টাকা পর্যন্ত টার্নওভার দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবেই তারা এই ঋণ নিতে পারবেন।

এই ঋণের সময়সীমা থাকবে চার বছর এবং principal payment এ একবছরের moratorium থাকবে।

এই ঋণের সুদ capped rate of interest হিসাবে গণ্য হবে।

৩১শে অক্টোবর, ২০২০র মধ্যেই এই ঋণ নিয়ে নিতে হবে গ্রহীতাদের। এর জন্য তাদের কোনো guarantee fees দিতে হবে না ও কোনো fresh collateral ও নেই।

কেন্দ্রীয় সরকার মনে করছে, এর ফলে ৪৫ লক্ষ ইউনিট business activity ও safeguard jobs পুনর্জীবিত হবে।

নির্মলা বলেন, দেশের আত্মনির্ভর মডেল পাঁচটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে। সেগুলো হল, ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ডেমোগ্রাফি ও ডিমান্ড। আত্মনির্ভর হওয়ার মানে এই নয় যে ভারত বিশ্বের বাকি দেশগুলোর থেকে আইসোলেটেড হয়ে যাবে। বরং এই প্যাকেজ ভারতকে পরবর্তীকালে বিশ্বের সামনে আরও শক্তিশালী করে উপস্থাপন করবে।

আরও অন্যান্য খবর