ভোট আবহে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় এক মন্তব্য করলেন মমতা, ভোটের মধ্যে ফের বাড়ছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

Mamata Banerjee talked about Lakshmir Bhandar: রাজ্য সরকারের এক অতি জনপ্রিয় ও ফলপ্রসূ প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তেহারে প্রথম শোনা যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা। রাজ্যে ফের ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় মন্তব্য করলেন তিনি (Mamata Banerjee talked about Lakshmir Bhandar)

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে আগে রাজ্যের মহিলারা পেতেন মাসে ৫০০ টাকা করে ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা পেতেন ১০০ টাকা করে। তবে চলতি অর্থবর্ষে বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এখন মহিলারা মাসে ভাতা পান ১০০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতির মহিলারা পান মাসিক ১২০০ টাকা করে।

দারুণ সাফল্যের মুখ দেখেছে এই প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর সকলের মুখে মুখে ঘোরে এই প্রকল্পের কথা। এবার এই প্রকল্প নিয়ে এক বড় মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee talked about Lakshmir Bhandar)। তবে কী ফের টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের? উঠছে প্রশ্ন! তবে সেই লক্ষ্মীর ভাণ্ডারের আইডিয়া কীভাবে এল, জানেন কী?

গতকাল, বৃহস্পতিবার এগরায় নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার চালু করার নেপথ্যের কাহিনী সকলকে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee talked about Lakshmir Bhandar)। বলেন, “অভিষেকের মা লতা আমার কাছে থাকে, ও আমার দেখাশোনা করে। ওঁর পরিচারিকা ২ হাজার টাকা চেয়েছিল। বলে ব্যাঙ্ক ৫০০-১০০০ টাকা দেবে না। আমি সেই সময় লতাকে বলি তোর তো জমানো আছে কিছু টাকা। ও বলে কোথায় জমানো লক্ষ্মীর ভাণ্ডারে যে টুকু টাকা রাখতাম তাও নোটবন্দি কেড়ে নিল”।

মমতার সংযোজন, “তখনই আমি ভাবি কোনওভাবেই লক্ষ্মীর ভাণ্ডার আমি কেড়ে নিতে দেব না। আগে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমাতেন। খুব প্রয়োজন পড়লে সেটা খরচ করা হতো। আমার কাছেও একটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। প্রয়োজনে ওখানকার টাকা আমার কাজে লাগবে” (Mamata Banerjee talked about Lakshmir Bhandar)

তবে মমতার এই মন্তব্যের (Mamata Banerjee talked about Lakshmir Bhandar) পর বেশ কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে বিরোধী দলের থেকে। বেশ চাপানউতোর শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। বলে রাখি, বিজেপি  আবার ঘোষণা করেছে তারা যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনগুণ হয়ে যাবে।

RELATED Articles