Mamata Banerjee threatened to take legal actions: সামনেই রয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। ফলে নানান প্রার্থীই এখন ব্যস্ত ভোট প্রচারে। চলছে বিপক্ষ দলকে আক্রমণ, শানানি, কটাক্ষ। বিজেপি প্রায় সময়ই সভা থেকে তৃণমূলকে ‘চোর’, ‘তোলাবাজ’ বলে আক্রমণ করেই থাকে। এবার এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও শানালেন তিনি (Mamata Banerjee threatened to take legal actions)।
গতকাল, মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকেই কল্যাণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “কল্যাণ তো একাই একশো। ওর গলার আওয়াজ শুনেছেন তো! ও একাই বিজেপির ৩০০ জনকে বুঝে নিতে পারে! তাই সংসদে ওর যাওয়াটা জরুরি”।
এরপরই তৃণমূলকে ‘চোর’ সম্বোধন করা নিয়ে কড়া হুঁশিয়ারি শানান মমতা (Mamata Banerjee threatened to take legal actions)। বলেন, “আমার নামে প্রমাণ নেই, তথ্য নেই, আর চোর বানিয়ে দিল! জীবনে এক কাপ চাও কারও কাছ থেকে খাইনি, আর আমাকে বলছে চোর! রোজ বলছে তৃণমূল চুরি করেছে। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। আমি তো কোর্টে যাচ্ছি, মানহানির মামলা করব। আমি এবার ছাড়বার পাত্র নই (Mamata Banerjee threatened to take legal actions)। আঁটসাঁট করে ধরব। রোজ খবরের কাগজে মিথ্যে কথা বলছে”।
এদিন মুখ্যমন্ত্রী এও মনে করিয়ে দেন যে তিনি সাত বারের সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী। কিন্তু এক টাকাও বেতন নেন না। কিন্তু তাঁর নামেই সিবিআই মামলা করা হয়েছিল। এরপর ফের হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “যে দিন ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারব, সে দিন বুঝবে মিথ্যা বলার কী দাম” (Mamata Banerjee threatened to take legal actions)।
এদিন মমতা রীতিমতো ভবিষ্যৎবাণী করে জানিয়ে দেন যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি পরাজয় নিশ্চিত (Mamata Banerjee threatened to take legal actions)। তাঁর কথায়, “বিহারে, উত্তরপ্রদেশে, রাজস্থানে হারছে। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকেও জিরো। বাংলাতেও জিরো। দিল্লি, পাঞ্জাবেও হারছে। ভোটটা তাহলে পাবে কোথা থেকে? আকাশ থেকে কী ভোট পড়বে? কাজ করতে হয়। কোনও কাজ করেনি। এবারের ভোটে তাই বিজেপির শোচনীয় পরাজয় হবেই”। মমতার এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার!





