CBI got the list of incapable candidates: এবার নিয়োগ দুর্নীতিতে সব থেকে বড় পর্দা ফাঁস হওয়ার পালা। এবার হয়ত আশার আলো দেখতে পারেন যোগ্য চাকরিহারারা। কারণ নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার চাকরি চুরির ইমেল কপি হাতে এল সিবিআইয়ের। কাদের কাদের নম্বর বাড়ানোর জন্য বলা হয়েছিল নায়সাকে, সেই ইমেলের কপি পেয়েছে সিবিআই, এমনটাই খবর (CBI got the list of incapable candidates)।
নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য এই মুহূর্তে তোলপাড়। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত আপাতত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে বটে তবে যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ এখনও বিশ বাঁও জলে।
এসএসসি বলেছে বটে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব। তবে এখনও পর্যন্ত তা করা হয়নি। এদিকে জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যোগ্যদের হটিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। এবার সেই সংক্রান্ত তথ্য হাতে পেল সিবিআই (CBI got the list of incapable candidates)। জানা গিয়েছে, এসএসসি অযোগ্যদের তালিকা নায়েসাকে মেইল করেছিল। সেখানে একাধিকের নাম উল্লেখ রয়েছে যে কাদের কাদের নম্বর বাড়াতে হবে। জানা গিয়েছে, সেই মেইলের কপিই এবার সিবিআইয়ের হাতে এসেছে ।
এসএসসি-র সার্ভার থেকেই এই মেইলের কপি পেয়েছে সিবিআই, এমনটাই খবর (CBI got the list of incapable candidates)। জানা গিয়েছে, এসএসসি তিনজনকে মেইল করেছিল। প্রথম ইমেল করা হয় নায়েসাকে, ইমেল গিয়েছিল নায়সার কর্তা নিলাদ্রি দাস, নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে। অযোগ্যদের তালিকা একাধিকবার মেইল করা হয় এদের (CBI got the list of incapable candidates)। এসএসসি-র সার্ভারে এমন অনেক মেইল-ই থাকতে অয়ারে বলে অনুমান তদন্তকারীদের। সিবিআইয়ের নজরে এই মুহূর্তে রয়েছেন মুজাম্মিল হোসেন।
যোগ্যদের চাকরি কী বাঁচবে (CBI got the list of incapable candidates)?
সূত্রের খবর, এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করেই এবার তদন্ত চালাবে সিবিআই (CBI got the list of incapable candidates)। যদি এটা প্রমাণিত হয় যে এই তালিকায় থাকা ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাহলে যোগ্যদের চাকরি বাঁচানো সম্ভব। এই মুহূর্তে এই অযোগ্যদের তালিকা খুবই গুরুত্বপূর্ণ। এই তালিকা সিবিআইয়ের হাতে আসার ফলে এবার কিছুটা আশার আলো দেখছেন যোগ্য চাকরিহারারা।





