আজ পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আজ থেকে ২৩ বছর আগে ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিষ্ঠা করেন। আজ তাই দলের প্রতিষ্ঠা দিবস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুটি টুইট করেন জানিয়ে বিরোধীমহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
তিনি পরপর দুটি টুইট করেন যার মধ্যে প্রথম টুইটে তিনি লেখেন, “১৯৯৮ সালেল ১লা জানুয়ারি তৃণমূলের পথচলা শুরু করেছে। আজ ২৩ বছর পূর্ণ হল। লড়াই করেই কেটেছে প্রত্যেকটা বছর। তবে এই সময়ের মধ্যে আমরা মানুষের পাশে থাকার লক্ষ্যপূরণে সমর্থ হয়েছি।” দ্বিতীয় টুইটে রাজ্যের প্রত্যেক মানুষ এবং কর্মী-সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তার প্রথম টুইট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক কারণ বিরোধীরা বলছেন যে, সত্যিই কি তৃণমূল মানুষের পাশে থাকার লক্ষ্য পূরণের সমর্থ হয়েছে?তাহলে মানুষ এইভাবে ঘাসফুল শিবিরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?
অন্যদিকে আজ তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী দলীয় পতাকা উত্তোলন করেন। সেখানে সুব্রত বক্সি জানিয়ে দেন যে তারা এই বছরের বিধানসভা নির্বাচন নিয়ে মোটেই ভীত নন কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখে তারা বাংলার গণতন্ত্র ও সংবিধান বাঁচানোর চেষ্টা করছেন। প্রকারান্তরে তিনি বিজেপিকে এই কথা বলে খোঁচা দেওয়ার চেষ্টা করলেও বিজেপি শিবিরের বক্তব্য এই বছরেই শেষ হতে চলেছে ঘাসফুলের জমানা, বাংলায় ফুটতে চলেছে পদ্মফুল।
https://twitter.com/MamataOfficial/status/1344855886758440960





