নতুন মিথ্যাচার চীনের! চীন সরকারের ব্যক্তিগত নৈশভোজের আহ্বানে সাড়া দিল মার্কিন মুলুকের প্রথমসারির সংবাদমাধ্যম সংস্থার

আবার এক নতুন মিথ্যাচার। নিজের পিঠ বাঁচাতে ফের এক নতুন পরিকল্পনা চীনের। মার্কিন মুলুকের প্রথমসারিতে থাকা বিভিন্ন সংবাদমাধ্যম সংস্থাগুলিকে ব্যক্তিগত নৈশভোজের জন্য আহ্বান জানাল চীন-আমেরিকা এক্সচেঞ্জ ফাউন্ডেশন। সেই আহ্বানে সাড়াও দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সংস্থাগুলি। এরই সঙ্গে চীনের প্রস্তাবিত একটি স্পন্সর্ড ভ্রমণের জন্যও রাজী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

এই নৈশভোজের আয়োজন করে চিন-আমেরিকা এক্সচেঞ্জ ফাউন্ডেশন। এই সংস্থাটি চালিত হয় চীন সরকার দ্বারাই। চীনের সম্পর্কে ভালো ও ইতিবাচক খবর যাতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলি প্রচার করে, সেই উদ্দেশ্যেই এই নৈশভোজের আয়োজন।

যেসমস্ত সংবাদমাধ্যম এই নৈশভোজে উপস্থিত ছিল, তাদের মধ্যে ফোর্বস, টাইম ম্যাগাজিন, ব্লুমবার্গ, দ্য ফাইনান্সিয়াল টাইমস, দ্য হিল, লস এঞ্জেলেস টাইমস, নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রীট জার্নাল, বিশেষভাবে উল্লেখযোগ্য।

রিপোর্ট অনুযায়ী, জাস্টিস ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট ডিপার্টমেন্ট সর্বপ্রথম এই সংবাদমাধ্যমের সঙ্গে চীন-আমেরিকা এক্সচেঞ্জ ফাউন্ডেশনের সম্পর্কের কথা জানায়। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী মার্কিন মুলুকের প্রায় ২০টি সংবাদমাধ্যম সংস্থা এই নৈশভোজে অংশগ্রহণ করে। জানা গিয়েছে, তুং চি হুয়া নামের এক ব্যক্তি চীন-আমেরিকা এক্সচেঞ্জ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি চীনের পিপলস্‌ পলিটিকাল কনসাল্টিভ কনফারেন্সের ভাইস চেয়ারম্যান।

সম্প্রতিকালে, উহানের করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব দোষী ঠাওরেছে চীন সরকারকে। এই অতিমারির জন্য যে তারাই দায়ী, তা বারবার বলা হয়েছে। একপ্রকার একঘরে করে দেওয়া হয় এই দেশকে। এর মধ্যে আমেরিকাই সবচেয়ে বেশি চীনের বিরোধিতা করে এসেছে। ডোনাল্ড ট্রাম্প বারবার হুংকার ছেড়েছেন এই দেশের বিরুদ্ধে। এরই মধ্যে নিজেদের অবস্থান বিশ্বের চোখে ইতিবাচক করার জন্যই এই নতুন মিথ্যাচার চীনের।

RELATED Articles