Mamata Banerjee warned party leaders: চলছে লোকসভা নির্বাচন। তৃতীয় দফার ভোট শেষ হয়েছে ইতিমধ্যেই। এখনও বাকি চার দফা। নানান প্রার্থীদের সমর্থনে রাজ্যের নানান প্রান্তে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নানান নির্বাচনী সভা থেকে প্রতিপক্ষ দলকে আক্রমণ করার পাশাপাশি নিজের দলের নেতাদেরও সতর্ক করছেন দলনেত্রী। এবার নিজের দলের নেতাদেরই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee warned party leaders)।
আজ, বুধবার আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই আরামবাগের দলীয় সংগঠনের হাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, অনেক কষ্টে আরামবাগ উদ্ধার করেছে তৃণমূল। কোনওমতেই তা হারানো যাবে না। এমনকি, দলের নেতাদের ‘থাপ্পড় মেরে তাড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারিও দিলেন মমতা এদিন (Mamata Banerjee warned party leaders)।
এদিন সভা থেকে মমতা বলেন (Mamata Banerjee warned party leaders), “গদ্দার হার্মাদদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে। বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা। এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে। আমাকে আবার বলবেন না, কেন এখানে আবার চমকাইতলা হল? কেন এখানে আবার গোপীনাথপুর হল? কেন এখানে আবার সিহড় হল”?
মমতার কথায়, “আমি আপনাদের একটু সতর্ক করলাম, আগামীদিন যদি রক্তারক্তি না চান, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে ২টো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি (Mamata Banerjee warned party leaders)। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএমের হার্মাদ বিজেপি হয়ে গেছে। টাকা দিয়ে ভোট কিনছে। আমাদের নেতৃত্বকে বলব, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। আমি ছোট না ও ছোট ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন আর কোনও কিছু করার প্রয়োজন নেই”।
এরপরই মিতালী বাগকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আমজনতাকে। বলেন, “যাই ভুল হোক আমরা একটা নতুন মেয়েকে টিকিট দিয়েছি। একটা গরিব, প্রান্তিক ঘরের মেয়ে। ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। ওকে ভোট দিন। মিতালি বাগ জিতলে মোড়গ্রাম থেকে একেবারে কামারপুকুর হয়ে একেবারে নর্থ বেঙ্গল যাবে এমন রাস্তা করে দেব। ৩০০০ কোটি টাকায় যাতে বন্যা না হয় সেজন্য আপনাদের এখানে একটা পরিকল্পনা করা হচ্ছে। অনেকটা কাজ এগিয়ে গেছে। এছাড়া আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে। রেল ২টো ব্রিজ করছে না বলে আমাদের কাজ আটকে আছে”।
তবে শুধুমাত্র দলের নেতাদের হুঁশিয়ারি দেওয়া (Mamata Banerjee warned party leaders) বা ভোটের আর্জিই নয়, এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ফের বিজেপিকেও শানাতে ভোলেন নি মুখ্যমন্ত্রী। বিজেপিকে তোপ দেগে মমতার উবাচ, “বলছে তৃণমূল না কি চোর। তৃণমূল যদি চোর হয় তাহলে তুই মাফিয়াদের ঠাকুরদাদা”।





