তাঁর জন্যই খেলা থেকে বাদ পড়ে বাবা, সেই গ্রেগ চ্যাপেলকে দেখে কী কাণ্ড ঘটিয়েছিল ছোট্ট সানা, মেয়ের কীর্তির কথা জানালেন সৌরভ

দাদাগিরির মঞ্চে আমরা হামেশাই মহারাজের বাড়ির খুঁটিনাটি থেকে শুরু করে সানা (Sana Ganguly) ডোনার গল্প শুনতে পাই। দাদাগিরির মঞ্চে হামেশাই মশকরা করে ডোনা বা সানার নামে বলতে শোনা যায় সৌরভকে। তবে বহু পুরনো একটি চ্যাট শোয়ের ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সেই চ্যাট শোতে ডোনা ও সৌরভকে একসাথে দেখা যাচ্ছে। বাড়ির খুঁটিনাটি থেকে শুরু করে সানার নানান কথা সাক্ষাৎকারের ফাঁস করেছেন সৌরভ। স্টার জলসা চ্যানেল এর হাত ধরে ঋতুপর্ণ ঘোষ ফিরছেন টিভির পর্দায়।

দর্শকদের অনেকেই পছন্দ করবেন এই শো। ঋতুপর্ণ ঘোষের চ্যাট শো ঘোষ এন্ড কোম্পানিকে ফিরিয়ে নিয়ে এসেছে স্টার জলসা চ্যানেল। তারকাদের সঙ্গে ঋতুপর্ণার আড্ডা দেওয়ার মুহূর্ত আরো একবার দেখার সুযোগ হবে দর্শকদের। ভিডিওগুলি পোস্ট করা হবে স্টার জলসার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সে সময় ঋতুপর্ণর এই চ্যাট শো বেশ বিখ্যাত ছিল। তা আরো একবার ফুটে উঠবে দর্শকদের জন্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, ঋতুপর্ণ ঘোষের চ্যাট শোয়ের একটি এপিসোড। সেই এপিসোডে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় এসেছিলেন ঋতুপর্ণর সঙ্গে আড্ডা দিতে। সেই চ্যাট শোতে কথা হয়েছে সৌরভ-ডোনার একমাত্র কন্যা সানাকে (Sana Ganguly) নিয়েও।‌

সৌরভ ডোনা ও ঋতুপর্ণের আড্ডা দেওয়ার এক ঝলক প্রকাশ করেছে স্টার জলসা চ্যানেল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ ডোনা গাঙ্গুলীর বাড়ির সংসারের খোঁজ নিচ্ছেন ঋতুপর্ণ। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে সেই চ্যাট শোয়ে সানাকে নিয়ে একটি তথ্য ফাঁস করেন সৌরভ। ছোটবেলায় সানা (Sana Ganguly) কতটা মিস করত মহারাজকে। এই প্রশ্নের উত্তরে ‌সৌরভ বলছেন, “হয়তো ১০-১২ দিন এসে বাড়িতে থাকতাম, তারপর যখন চলে গেলাম তখন প্রথম দুদিন একটু অসুবিধা হতো তারপর ঠিক হয়ে যেত। যেহেতু ছোটবেলা থেকেই ওটা দেখছে, তাই খুব একটা কিছু বলত না।” সৌরভ জানিয়েছেন, “বাড়িতে অনেক লোক, বোনের মেয়ে, দাদার মেয়ে, আরেক দাদার মেয়ে, দাদু দিদা, পাশে ডোনাদের বাড়ি সেখানে দাদু দিদা যা চাইছে তাই পাচ্ছে বাবার কি দরকার।”

এক সময় সৌরভের খেলার জীবনে বেশ টালবাহানা গেছে, সেটা কিভাবে ম্যানেজ করেছে সানা সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে একটি মজার গল্প শুনিয়েছেন সৌরভ। সৌরভ বলেছেন, “আমি যখন বাদ পড়েছিলাম, তখন কাগজে, টিভিতে বাড়িতে এত গ্রেট চ্যাপেলের নাম শুনেছে সানা (Sana Ganguly)। আমি কামব্যাক করে সাউথ আফ্রিকা গিয়েছিলাম, গ্রেট চ্যাপেল কোচ ছিল। ক্রিসমাস নিউ ইয়ার ছিল তখন, সানার ছুটিতে ডোনা আর সানা এসেছিল আমার কাছে। সানা এসে প্রথম দিন বাসে উঠে গ্রেট চ্যাপেলকে চিনতে পেরেছিল। আমার সিটের খানিকটা সামনে বসেছিল গ্রেট চ্যাপেল। সিটে বসে সবাইকে ঘুরে ঘুরে দেখছিল সবাইকে চেনে অনেকদিন ধরে দেখছে। গ্রেট চ্যাপেলের দিকে তাকিয়ে আমাকে আসতে আসতে প্রশ্ন করেছিল ‘ওটা গ্রেট চ্যাপেল?’ বলেছিলাম হ্যাঁ ওটা গ্রেট চ্যাপেল। আমি আবার ওকে বলে দিয়েছিলাম কিছু বলিস না। সানার উত্তর ছিল, ‘না, না’।”

সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলীর একমাত্র মেয়ে সানা এখন ২২ বছরের যুবতী। লন্ডনে থেকে পড়াশুনা ইতিমধ্যেই শেষ হয়েছে সানার। এখন সেখানে চাকরিরত সে। সৌরভের লন্ডনের বাড়িতে এখন একাই থাকেন সানা। ২০০১ সালের ৩রা নভেম্বর জন্ম হয়েছে সানার। এখন তাঁর বয়স ২৩। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এখন সেখানকার এক নামী কোম্পানিতে চাকরিরতা সানা। মাত্র ২৩ বছর বয়সেই মোটা মাইনের চাকরি করে সানা (Sana Ganguly)

আরও অন্যান্য খবর