‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালুর পথে মমতা, ৫ই জুনের বৈঠকে একাধিক রদবদলের  সম্ভাবনা

বিপুল ভোটে বিজেপিকে হারিয়ে বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিপুল অঙ্কে জয়ের পর আগামী ৫ই জুন মেগা বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন তৃণমূলের সমস্ত নির্বাচিত বিধায়ক, সেইসঙ্গে সাংসদ, ও জেলা সভাপতিদের।

এই বৈঠকে বেশ কিছু বড় মাপের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। জানা গেছে এই বৈঠকে ঠিক হতে পারে রাজ্যের মন্ত্রী ও সংগঠনের জেলা সভাপতিদের রাজনৈতিক ভবিষ্যৎ।

আরও পড়ুন:চীনের গবেষণাগার থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি, চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞদের

সেই সঙ্গে এটাও জানা হয়েছে তৃণমূলের সংগঠনকে আরও জোরদার করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার দলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করতে চাইছেন।

তিনি চাইছেন একজন ব্যক্তি একাধিক দায়িত্ব নয়, বরং একটা মাত্র দায়িত্বই সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সামলান।

একাধিক দায়িত্ব  যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জ্যোতিপ্রিয় মল্লিক।  মমতা বন্দ্যোপাধ্যায় এক ব্যক্তি এক পদ নীতি যদি কার্যকর করতে হয় তাহলে, সেইক্ষেত্রে জ্যোতিপ্রিয়কে একটি পদ ছাড়তে হতে পারে। একই ভাবে সেচ মন্ত্রী ও পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ও পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথকেও পদ ছাড়তে হতে পারে।

আরও পড়ুন:আলাপনের বিষয়ে কোন‌ও মন্তব্য করবেন না, রাজ্য বিজেপি নেতৃত্বকে কড়া নির্দেশ পাঠালো কেন্দ্র

আগামী ৫ই জুন তৃণমূলের এই মেগা বৈঠক ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। তৃণমূলকে সাফল্যের চূড়ায় বসানো প্রশান্ত কিশোর‌ও এই বৈঠক থাকতে পারেন।  ‌‌‌‌

RELATED Articles