প্রথমে রাজ্যের মুখ্য সচিব পদে মেয়াদ বাড়ানো হয়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তারপর হঠাৎই আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের তরফে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হয়। আর তা নিয়েই কেন্দ্র-রাজ্য চাপান উতোর এখন তুঙ্গে।
আলাপন কাণ্ডে এবার রাজ্য বিজেপি নেতৃত্বকে নিজেদের মুখ বন্ধ রাখতে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রের তরফে বার্তা দিয়ে স্পষ্ট জানান হয়েছে আলাপন-ইস্যুতে যেনও মুখে কুলুপ আঁটে রাজ্য নেতৃত্ব।
আরও পড়ুন:টিকা মুড়ি-মুড়কি নয় সময় লাগে উৎপাদন করতে! বিরোধীদের প্রমান দেখিয়ে জবাব দিল কেন্দ্র
আপাত প্রাপ্ত খবর অনুযায়ী জানা গেছে, বিজেপির সর্বভারতীয় সাধারাণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ মারফৎ দিলীপ-মুকুল-শমীকদের কাছে এই কড়া বার্তা পৌঁছেছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। যেখানে রাজ্য বিজেপির নেতৃত্বকে সম্পূর্ণভাবে মৌন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত ৩১শে মে, যেদিন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হয়েছে, সেই দিন পর্যন্ত চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:চীনের গবেষণাগার থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি, চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞদের
কিন্তু কিসের জন্য আলাপন কাণ্ডে এই নির্দেশ? বিজেপি সূত্রে খবর, রাজ্যে যশ ঘূর্ণিঝড় পরবর্তী আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দুর উপস্থিতির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায়, যেভাবে প্রোটোকল ভাঙার অভিযোগ তোলা হয়েছে, তাতে বেশ চাপে রয়েছে রাজ্য সরকার। এবার আলাপন-ইস্যুতে যদি হঠাৎ করেই রাজ্য বিজেপির কোনও নেতা বেফাঁস মন্তব্য করেন তাহলে সেই মন্তব্যকে ঢাল বানিয়ে বিজেপির বিরুদ্ধে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই রাজ্য বিজেপি নেতৃত্ব কে এই বিষয়ে চুপ রাখতে বলা হয়েছে।





