রাজ্যের অস্বস্তি বাড়িয়ে তথ্য প্রকাশ্যে! ফের বিপাকে মমতা বাহিনী। ২১শে বড় লড়াইয়ের আগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এলো। মোদী জামানায় চালু হওয়া গ্রামোন্নয়ন প্রকল্পের কোনও কাজই নাকি হচ্ছে না রাজ্যে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। এছাড়াও কেন্দ্রীয় প্রকল্পের জন্য আসা টাকার হদিশও নাকি মিলছে না। আর তাই নিয়েই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন্দ্রীয় সরকার চালু করেছিল সংসদ আদর্শ গ্রাম যোজনা। সেই প্রকল্পে আওতায় গোটা দেশের বিভিন্ন রাজ্যকে গ্রামীণ উন্নয়নের জন্য একাধিক কাজ করতে বলা হয়েছিল। এবং এই কাজের জন্য অর্থও বরাদ্দ করা হয়। কিন্তু সদ্য দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে সেই প্রকল্পের একটি কাজও হয়নি। পুরো টাকাটাই পকেটে ঢুকেছে মমতা সরকারের।
মোদী সরকারের এই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সবচেয়ে বেশি কাজ হয়েছে তামিলনাড়ুতে। প্রায় ৯৬ শতাংশ কাজ হয়েছে তামিলনাড়ুতে। তারপরেই রয়েছে উত্তর প্রদেশ। সেখানে ৮৮ শতাংশ কাজ হয়েছে এই প্রকল্পে। ২০১৪ সালে সূচনা হওয়া এই প্রকল্পেরর আওতায় আনা হয়েছিল দেশের ১৪১৮টি গ্রাম পঞ্চায়েতকে। ৭২,৭২০ টি প্রকল্পের কাজ দেওয়া হয়েছিল এই গ্রাম পঞ্চায়েত গুলিকে।
এই প্রকল্পে সবচেয়ে কম কাজ হয়েছে পশ্চিমবঙ্গে। মাত্র ২৫ শতাংশ কাজ হয়েছে অসমে। বিহারে কাজ হয়েছে ৩৬ শতাংশ। ওড়িশায় কাজ হয়েছে ৪২ শতাংশ আর মহারাষ্ট্রে কাজ হয়েছে ৪৪ শতাংশ। এই সব রাজ্যে অধিকাংশ কাজই অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। কেন্দ্রের তরফে এই প্রকল্পের কাজের টাকার ব্যবহার নিয়ে বিভিন্ন রাজ্যের কাছে হিসেব চাওয়া হয়েছে। তাতে দেখা গিয়েছে মাত্র ৩০ শতাংশ টাকা খরচ করা হয়েছে এই প্রকল্পের বিভিন্ন কাজের ক্ষেত্রে। মাত্র চারটি রাজ্যই সফলতার সঙ্গে কাজ করেছে।





