লকডাউনের মধ্যে মদ কেনার হিড়িকই তুলে ধরেছিল দেশীয় অর্থনীতিকে। কিন্তু লকডাউন পরবর্তী বাংলায় মদের বিক্রি কমেছে। ফলে রাজস্বে ঘাটতি। আর তাই এবার রাজ্যে মদের দাম হতে পারে নিম্নমুখী। এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একইসঙ্গে এবার বার ও রেস্তোরায় মদ বিক্রি চালু করতে; রাজ্যের তরফে গ্রিন সিগন্যাল দেবার সিদ্ধান্তও প্রায় ঘোষণার মুখে। কমছে মদের ওপর চেপে বসা ‘কোভিড কর’ও।
গত মার্চ মাস থেকে করোনা ও তার জন্য হওয়া লকডাউনের জেরে; বন্ধ করে দেওয়া হয় মদের দোকান। এরপরেই ৪ঠা মে মদের দোকান খোলার নির্দেশ দেয়; রাজ্য সরকার। কিন্তু তা হওয়ার পরেই, মদ কিনতে গিয়ে মাথায় হাত সুরাপ্রেমীদের। বাড়তি রাজস্বের আশায় লকডাউনের মধ্যেই; মদের দাম আরও ৩০ শতাংশ বাড়িয়ে দেয় রাজ্য সরকার।
কিন্তু তাতে হিতে হয়েছে বিপরীত। মদের দাম বাড়াতে বিক্রি ঠেকেছে তলানিতে। বিক্রি কমে যাওয়ায়; দেশি হোক বা ভিন দেশি সব রকমের মদেরই রাজস্ব অর্ধেক হয়ে গিয়েছে। আর এতেই চাপে পড়েছে রাজ্য সরকারের। আর তাই একপ্রকার বাধ্য হয়েই; এবার মদের দাম কমানো ছাড়া; উপায় নেই নবান্নের। সম্ভবত সেপ্টেম্বরেই, মদের বাড়তি দাম, প্রত্যাহার করা হবে। এমনই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে; জানিয়েছে রাজ্য আবাগারি দফতর।
সূত্রের খবর; এই ধাক্কা কাটাতেই; মদে কর কমানোর পথে হাঁটতে চলেছে রাজ্য। মদের ওপর অতিরিক্ত ৩০ শতাংশ রাজস্ব; প্রত্যাহার করার কথাই ভাবছেন মমতা। যার ফলে লকডাউনের আগের দামেই; মিলবে মদ। একই সঙ্গে ১ সেপ্টেম্বর থেকেই; সম্ভবত বার ও রেস্তোরাঁয় মদ বিক্রির অনুমতি দিতে চলেছে নবান্ন।





