ছোট আঙারিয়া গণহত্যা স্মরণে মুখ্যমন্ত্রীর ট্যুইট, অস্বস্তিতে বাম নেতৃত্ব।

প্রায় দুই দশক কেটে গিয়েছে ছোট আঙারিয়া গণহত্যার। তবুও সেদিনের ঘটনার স্মৃতি আজও রাজ্যবাসীর কাছে টাটকা। তৃণমূল কংগ্রেস সমর্থক হওয়ার অপরাধে সিপিএমের হার্মাদ বাহিনীর হামলায় খুন হয়েছিলেন ৫জন তৃণমূল কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে ২০০১ সালের ৪ঠা জানুয়ারি খুন করা হয়েছিল তাঁদের। নিহত ওই তৃণমূল কর্মীদের দেহের সন্ধান আজও পাওয়া যায়নি। আজ সেই ঘটনায় নিহত তৃণমূলকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই ট্যুইট করে তিনি শহীদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ছোট আঙারিয়ার শহীদদের শ্রদ্ধা জানিয়ে শনিবার সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট-এর পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের বাম শিবির। শনিবার ছোট আঙারিয়া ঘটনার উল্লেখ করে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ছোট আঙারিয়ায় ২০০১ সালের ৪ জানুয়ারি তৃণমূল কর্মীদের খুন করা হয়েছিল। অমর শহীদদের জানাই অন্তরের শ্রদ্ধা। ৩৪ বছরের বাম জমানায় রক্তস্নাত রাজনীতির বলি সমস্ত শহীদদের জানাই প্রণাম।’ তৃণমূলনেত্রীর ট্যুইট নতুন করে রাজ্যবাসীকে আবারও মনে করিয়ে দিল ৩৪ বছরের বাম শাসনের রক্তাক্ত যুগকে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর