ভারতীয় স্পিনারদের ব্যর্থতার জন্য দায়ী ধোনির অনুপস্থিতি, দাবি কিরন মোরের

চলতি অস্ট্রেলিয়া সফরে এখনও অবধি ভালো পারফর্ম করতে পারেননি ভারতীয় স্পিনাররা। যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর – কেউই ভালো মত বোলিং করতে পারেননি। প্রতিটি ম্যাচেই বেশ বড় রান দিয়ে আসছেন স্পিনাররা, আর এর ফলে অধিকাংশ সময়ে বড় রান তুলে ফেলছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

কিন্তু কি কারণে ভারতের তারকা স্পিনারদের এই অবস্থা? এই নিয়ে এবার বিশেষ মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান কিরন মোরে। তিনি বলেছেন, মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতির ফলে ভুগছেন ভারতীয় স্পিনাররা।

এই নিয়ে একটি পডকাস্টে এসে কিরন মোরে বলেছেন, “ধোনির সময়ে, উনি অনবরত উইকেটের পিছনে থেকে বোলারদের পরামর্শ দিয়ে যেতেন কোন লাইন ও লেংথে বল করা উচিত। এবং বেশিরভাগটাই করতেন হিন্দি ভাষায়। এখন যেহেতু উইকেটের পিছনে ধোনি নেই, তাই ভারতীয় স্পিনাররা সমস্যায় পড়েছেন। আপনি দেখবেন কুলদীপ কিংবা জাদেজা আর আগের মত পারফর্ম করতে পারেন না।”

RELATED Articles