থাকলেন না রিভিউ মিটিংয়ে! মোদীর হাতে ক্ষয়ক্ষতির রিপোর্ট তুলে দিয়েই কলাইকুন্ডা ছাড়লেন মমতা

১৫ মিনিটের সাক্ষাৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে শুধুমাত্র ক্ষয়ক্ষতির রিপোর্ট হাতে তুলে দিয়েই কলাইকুন্ডা ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যশ ঘূর্ণিঝড়ের অভিঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক যে রিপোর্ট রাজ্যের হাতে এসে পৌঁছেছে এদিন সেটাই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মমতা বন্দোপাধ্যায়। আর তারপরই দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, মোদীর বৈঠকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও; রাতে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়।জানা যায় বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর বাংলার প্রধান বিরোধী দলনেতা হিসাবে এই বৈঠকে থাকার জন্য প্রধানমন্ত্রীর  আমন্ত্রন পেয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী l আর এরপরই বেঁকে বসেন মমতা। শুভেন্দু থাকলে বৈঠকে যোগ দেবো না স্পষ্ট জানিয়ে দেন তিনি। ‌এরপরই পর্যালোচনা বৈঠকে না যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-যশের ধাক্কায় ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় টাকা পাঠানোর দাবি দিলীপ ঘোষের

এদিন বেলা ২টোর কিছু পরেই কলাইকুন্ডায় নামে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার। মমতাও পৌঁছন সেখানে। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তাঁর হাতে সংশ্লিষ্ট কাগজপত্র তুলে দেন। সামান্য কিছু সময় কথা বলেন। এরপরই সেখান থেকে বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর নেতৃত্বে বৈঠক হয় সেখানে। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী‌ও।

আরও পড়ুন-যশের অভিঘাতে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি বাংলার! ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ‘দুয়ারে ত্রাণ’

তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ একেবারে বৃথা যেতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ মিনিটের সাক্ষাতেই  নরেন্দ্র মোদীকে দীঘা ও সুন্দরবনের জন্য পৃথকভাবে ১০,০০০ কোটি টাকার প্যাকেজের আর্জি জানিয়েছেন তিনি বলে খবর সূত্রের।

আরও অন্যান্য খবর