এবার এক অভিনব সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে গৃহবন্দি হয়েছেন পৌরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে তিনি সিদ্ধান্ত নেন l
রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে কলকাতার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের করোনার প্রথম ডোজের টিকাকরণ সম্পূর্ণ করতেই হবে। এইজন্য ভাবা হয়েছে কলকাতায় বিভিন্ন স্কুলে শিবির করেই শিক্ষক-শিক্ষিকাদের এই টিকাকরণ করবে পৌরসভা। তবে শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারাই নন, এরমধ্যে পরিবহণকর্মী, আইনজীবী, ব্যাঙ্ক কর্মচারী, শহরের নির্মাণকর্মীদেরও করোনার প্রতিষেধক দেওয়ার সিদ্ধান্ত নেওয়াা হয়েছে। কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ এঁদের জন্য আবশ্যক বলা হয়েছে। কলকাতার ১০২টি টিকাকরণ কেন্দ্রেই এই ভ্যাকসিন সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দেওয়া হবে।
আরও পড়ুন-যশের ধাক্কায় ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় টাকা পাঠানোর দাবি দিলীপ ঘোষের
এই মর্মে জানানো হয়েছে শহরের শিক্ষক-শিক্ষিকারা কে কবে কোথায় টিকা নিতে যাবেন তা ঠিক করবেন নিজের স্কুল ও শিক্ষা দফতরের আধিকারিকরা। যদিও নির্বাচনী ডিউটিতে যাওয়া অধিকাংশ শিক্ষকই ইতিমধ্যে করোনা প্রতিষেধকের দু’টি করে ডোজই নিয়ে নিয়েছেন।
আরও পড়ুন-যশের অভিঘাতে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি বাংলার! ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ‘দুয়ারে ত্রাণ’
এদিন জানানো হয়েছে শুক্রবার সকাল ১১টার পর থেকেই বুকিং শুরু করা যাবে। হোয়াটসঅ্যাপে যেই ‘হাই’ লিখবেন সঙ্গে সঙ্গে পুরসভার তরফে নানা তথ্য জানতে চাইবে। তবে প্রথমেই নিজের ওয়ার্ড নম্বর দিয়ে দিলে বাড়ির কাছের ভ্যাকসিন সেন্টারে স্লট বুকিং করে দেবে পুরসভা। একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সর্বাধিক চারজনের টিকার জন্য চারটি স্লট বুকিং করা যাবে।





