সকাল মানেই তো নতুন দিনের শুরু। কেউ হাঁটতে বেরন, কেউ বাজার করতে, আবার কেউ বা শুধু একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে। ঠিক এমন এক শান্ত সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দারা রাস্তায় নামতেই এমন এক দৃশ্যের মুখোমুখি হলেন, যা চোখে না দেখলে কেউ বিশ্বাসই করত না। কেউ দাঁড়িয়ে গেল স্তব্ধ হয়ে, কেউ ভয়ে পালিয়ে গেল ঘরের মধ্যে।
অসাড় হয়ে গিয়েছিল রাস্তার পরিবেশ। একটা মানুষ রাস্তায় হেঁটে যাচ্ছে, এক হাতে কাটা মুণ্ডু, অন্য হাতে রক্তমাখা কাটারি! চোখে-মুখে এক ফোঁটা ভয় নেই, কোনও উত্তেজনা নেই। যেন কিছুই হয়নি! অনেকেই প্রথমে বুঝতেই পারেননি ঠিক কী হচ্ছে। কিন্তু যতই যুবকটির কাছে আসা গেল, ততই স্পষ্ট হয়ে উঠল সেই দৃশ্য—এক নারীর মাথা হাতে নিয়ে নির্লিপ্তভাবে হাঁটছে সে।
এই নারকীয় ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় ৬ নম্বর এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ওই যুবককে রাস্তায় দেখতে পান তাঁরা। রক্তাক্ত অবস্থায় যুবকটির হাত দুটো—এক হাতে কাটারি, আর অন্য হাতে মহিলার কাটা মাথা। কেউ কিছু বলার আগেই তিনি থানা অভিমুখে রওনা দেন। বিষয়টি পুলিশের নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা সম্পর্কে যুবকের বৌদি। বাড়ির মধ্যেই কোনও এক সময়ে তাঁকে খুন করে মাথা শরীর থেকে আলাদা করে দেন ওই যুবক। মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তি থেকেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। তবে এখনও তদন্ত চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছে পুলিশ।
আরও পড়ুনঃ Weather update : ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে বৃষ্টি! দুই বঙ্গেই তীব্র বৃষ্টির ইঙ্গিত দিল মৌসম ভবন!
এই ঘটনা অনেকের মনে করিয়ে দিয়েছে পুরনো কিছু ভয়ঙ্কর ঘটনার কথা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর হোক বা কলকাতার নাদিয়াল—এই ধরনের নৃশংস খুন আগে ঘটেছে। প্রশ্ন উঠছে—সামাজিক অবক্ষয় কি আমাদের এতটাই ঠেলে দিয়েছে যে মানুষ এতটা নিষ্ঠুর হয়ে উঠছে? এ যেন সভ্যতার মুখে চূড়ান্ত লাঞ্ছনা।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!