অৰ্থাভাবে ছেলের জন্য দুধ কিনতে না পাড়ায় নদীর তীরে আত্মঘাতী এক পিতা

করোনার আবহে একদিকে দেশজুড়ে সংক্রমন ও মৃত্যুর হার অব্যাহত রয়েছে অন্যদিকে লকডাউনের জেরে স্তব্ধ হয়ে গিয়েছে মানুষের কর্মজীবন। কিছু মানুষ এখন সব কিছু জেরে গৃহবন্দী। আর কিছু লকডাউনে চলতে নিজের রোজকার হারিয়ে, বাসস্থান হারিয়ে একদম নিঃস্ব। এই রকমই এক ব্যক্তি এবার আর কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন। লকডাউনে আগেই হারিয়েছেন কাজ, এরপর ফুরিয়ে এসেছে জমানো পুঁজিটুকুও। দেড় বছরের ছেলের দুধ কিনতে অপারগ পিতা এবার আর সহ্য না করতে পেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন। ঘটনা ঘটেছে বসিরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জামরুলতলায়।

দু’বেলা দু’মুঠো ভাতের জন্য নদীই ছিল তার একমাত্র ভরসা। ইছামতি থেকে বালি তোলার কাজ করতেন বছর পঁচিশের তুষার পাল। তাঁর বাড়িতে ছিল দেড় বছরের ছেলে আর স্ত্রী। লকডাউনের জেরে দেড় বছরের ছেলের জন্য দুধ কেনার টাকা নেই বলে রবিবার সকালে স্ত্রী রুমকির সঙ্গে বিবাদ বাঁধে তুষারের। ছেলের দুধ জোগাড় করতে না পারায় তাঁকে গঞ্জনা দেন স্ত্রী। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যান তুষার।

বেশ কিছুক্ষণ পর তাঁকে ইছামতী নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন।

এই মৃত্যু কি নিছকই দাম্পত্য কলহ থেকে, না কি রয়েছে অন্য কোনও রহস্য। ঘটনা সরেজমিনে খুঁটিয়ে দেখতে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ।

RELATED Articles

Leave a Comment