বাংলায় বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা সম্পন্ন। কিন্তু এখনও হিংসা কমার নাম নেই। আগামী বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। তার আগেই রবিবার আক্রান্ত হলেন মানিকতলার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে l
তিনি অভিযোগ করে জানিয়েছেন, বিটি রোডে তাঁর উপর হামলা চালায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। ছিঁড়ে দেওয়া হয় জামা। আর পুরো ঘটনাটাই নাকি ঘটে পুলিশের সামনে। আর এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোড এলাকা। বেশ কিছুক্ষণ বিটি রোড অবরোধও করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। শেষপর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- পুলিশের সঙ্গে গুণ্ডাদের পুরনো সম্পর্ক, ভোট পরবর্তী পর্যায়ে হিংসা নিয়ে পুলিশকে কটাক্ষ দিলীপের
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।
সূত্রের খবর, রবিবার নিয়মমাফিক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলছিল মক পোলিং ট্রেনিং। তাতে উপস্থিত ছিলেন সমস্ত দলের কর্মীরা। সেখানেই দুপুর তিনটে নাগাদ দলের কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কল্যাণ চৌবে। তখনই সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, এই সময় তাঁর উপর চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁকে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় জামাও। তখন তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবলারের সঙ্গে এরকম ব্যবহার কেনও করছেন? এরপরই নাকি তাঁর উপর ৩৫ থেকে ৪০ জন চড়াও হন। শেষপর্যন্ত পুলিশ এসে কল্যাণ চৌবেকে উদ্ধার করে অন্য একটি ঘরে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় বিজেপি প্রার্থীকে l
আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও
কল্যান চৌবের উপর আক্রমণের পর এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোড এলাকা। এরপর বিটি রোড অবরোধও করে বিজেপি প্রার্থীরা। শেষপর্যন্ত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তারপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন কল্যাণ। তবে যথারীতি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।






