করোনার ধাক্কা সামলাতে অভিনব পরিকল্পনা রেলের! ট্রেনে ৩ লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করা হচ্ছে

করোনার সেকেন্ড ওয়েভে নাজেহাল ভারত। একদিকে ভ্যাকসিনের সংকট অন্যদিকে করোনার প্রকোপ।

উল্লেখ্য, রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২.৬১ লক্ষ মানুষ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১.৪৭ কোটি।

ইতিমধ্যেই দেশের বেশ কিছু মন্দির এগিয়ে এসেছে করোনা সংকটে সাহায্য করতে। এবার রেল। করোনায় আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে হাসপাতালগুলিতে বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। আর তাই করোনা কালে বিশেষ পদক্ষেপ করেছে ভারতীয় রেল। মহামারীর সঙ্গে লড়াই করতে এবার ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামক ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, এই ট্রেনের মাধ্যমে একসঙ্গে অনেকগুলি অক্সিজেন সরবরাহ করা যাবে এবং অনেক দ্রুত অক্সিজেন পাবেন রোগীরা। এই ট্রেনগুলি যাতে দ্রুত পৌঁছতে পারে তার জন্য গ্রিন করিডোরেরও ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও 

কী জানিয়েছেন রেলমন্ত্রী? টুইট করে পীযূষ গয়াল জানান, লিকুইট মেডিক্যাল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার এই ট্রেনগুলিতে করে সরবরাহ করা হবে। কারণ করোনা চিকিৎসায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকা জরুরি। তিনি লেখেন, “কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়তে কোনও ফাঁক রাখছে না ভারতীয় রেল। এবার আমরা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করছি যেখানে গ্রিন করিডোরের মাধ্যমে অক্সিজেন পৌঁছন সম্ভবপর হবে রোগীদের কাছে।”

তবে শুধু অক্সিজেনই নয়। ট্রেনের মধ্যেই আইসোলেশন বেডের ব্যবস্থা‌ও করছে সরকার। জানিয়েছেন রেলমন্ত্রীই। আরও একটি পোস্টে পীযূষ গয়াল জানিয়েছেন যে, রাজ্যগুলির চাহিদার উপর ভিত্তি করে ট্রেনে মোট ৩ লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করা সম্ভব।

আরও পড়ুন-১৫ দিনে ৩ লাখ করে তৈরি হবে রেমডেসিভির! রবিবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মন্দাভিয়া

টুইটে তিনি লিখছেন, “নরেন্দ্র মোদী সরকার কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। শকুর বস্তি স্টেশনে ৫০টি আইসোলেশন কামরায় মোট ৮০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। দিল্লির আনন্দ বিহার স্টেশনে ২৫টি কোচের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজ্যে ট্রেনের কামরায় ৩ লক্ষের বেশি আইসোলেশন বেড তৈরি সম্ভব।”

RELATED Articles