বৃষ্টিভেজা সকালে ফের বিধ্বংসী আগুন কলকাতায়, পুড়ে ছাই পরপর দুটি কারখানা, আগুন নেভাতে হাজির দমকলের ৩০ ইঞ্জিন

Massive Fire Broke Out in Kolkata: বিগত কয়েকদিনে কলকাতার নানান প্রান্ত থেকে আগুন লাগার খবর মিলছে। কখনও অ্যাক্রোপলিস মল, কখনও পার্কস্ট্রীট তো কখনও আবার মাঠপুকুর থেকে মিলেছে আগুন লাগার খবর। এবার ফের কলকাতায় বিধ্বংসী আগুন। জ্বলে গেল পরপর দুটি কারখানা (Massive Fire Broke Out in Kolkata)। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে উপস্থিত দমকলের ৩০টি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি পুরোপুরি।

আগুন লাগার ঘটনাটি ঘটেছে দমদমের নাগেরবাজারে। সেখানেই সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই রয়েছে একটি গেঞ্জি কারখানা। সেই গেঞ্জি কারখানার পাশে রয়েছে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে প্রায় সাড়ে ৩টে নাগাদ প্রথমে এই আইসক্রিমের গুদামে আগুন লাগে (Massive Fire Broke Out in Kolkata)। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানায়।

স্থানীয়রা দ্রুত খবর দেন দমকলে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। জানা গিয়েছে, আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এক কারখানা থেকে অন্য কারখানায় (Massive Fire Broke Out in Kolkata)। আগুনের তীব্রতার জেরে কারখানার লোহার গ্রিলগুলো বেঁকে গিয়েছে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকলের ৩০টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।

এদিকে আবার ভোররাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। গেঞ্জি কারখানায় প্রচুর গেঞ্জি ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে (Massive Fire Broke Out in Kolkata)। আগুনের উৎসস্থল খুঁজে পেতেই বেশ সময় লাগে দমকল কর্মীদের। প্রথমে জানলা দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

ভয়াবহ রূপ নেয় এই আগুন। এই দুটি কারখানাতেই প্রচুর শ্রমিক কাজ করেন। ফলে ভেতরে কেউ আটকে রয়েছেন কী না, তা নিয়ে আশঙ্কা শুরু হয় (Massive Fire Broke Out in Kolkata)। তবে স্বস্তির খবর, কেউ আটকে ছিলেন না কারখানায়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কী না, তাও খতিয়ে দেওয়া হবে বলে খবর।

RELATED Articles