মানসিক ভারসাম্যহীন মহিলাকে তুলে নিয়ে গিয়ে গ’ণ’ধ’র্ষ’ণ। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই নির্যাতিতাকে সেখানে ফেলে পালাল অভিযুক্তরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কোথায় ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়। জানা গিয়েছে, গত ২০ জানুয়ারি রাতের দিকে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে প্রথমে বাজার থেকে অপহরণ করে কয়েকজন। এরপর একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁকে গ’ণ’ধ’র্ষ’ণ করে অভিযুক্তরা মিলে। মহিলা চিৎকার করতেই তা বাসিন্দাদের কানে যায়। টর্চ নিয়ে ছোটেন তারা। সেই সময় চম্পট দেয় অভিযুক্তরা।
এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এগরা থানায় যান স্থানীয় বাজার কমিটির সদস্যরা। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন এগরা থানার আইসি। সেখান থেকে একজনকে চিহ্নিত করা হয়েছে। সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি ওই এলাকাতেই, বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত ওই যুবককে গতকাল, বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এদিন বিচারক তার জামিন নাকোচ করে দেন। ধৃতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কী জানান স্থানীয়রা?
এগরায় এক ব্যবসায়ী এই ঘটনা প্রসঙ্গে বলেন, “ঘটনার জানতে পেরে প্রথমে এগরা থানায় যাই। পুরো ঘটনাটি এগরা থানার আইসি স্বপন গোস্বামীকে জানাই। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকার অনেক স্থানীয় ব্যবসায়ীরা ম’দ বিক্রি করেন। গভীর রাত পর্যন্ত ম’দ বিক্রির কারণে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবী জানাচ্ছি”।





