দায়িত্ব সামলাতে না পারলে কাজ ছেড়ে দিন, প্রকাশ্য মঞ্চ থেকে সুপারভাইজারদের নির্দেশ মন্ত্রী সাধন পান্ডে’র

অস্থায়ী কর্মীদের কাজে রেগে গিয়ে এবার তাদের কাজ থেকেই দূরে থাকতে নিদান দিলেন মন্ত্রী সাধন পান্ডে।

বীরভূমের প্রকাশ্য মঞ্চ থেকে সরকারি প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন দায়িত্ব সামলাতে না পারলে প্রকল্পের কাজে নিযুক্ত অস্থায়ী কর্মীদের দায়িত্ব ছেড়ে দিতে নির্দেশ দেন তিনি। আর তাঁর এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ বুধবার বোলপুরে সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সাধন পান্ডে। সেখানেই মুক্তিধারা নামে সরকারি প্রকল্পের কাজে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বীরভূমে কি বেকার নেই? তাহলে এই প্রকল্পের এমন বেহাল দশা কেন? কাজ না পারলে তারা দায়িত্ব ছেড়ে দিন।’ সুপারভাইজারদের মঞ্চে ডেকে ভর্ৎসনা করেন তিনি। মন্ত্রীর নির্দেশ, ‘বীরভূমে ৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তা বাড়িয়ে অন্তত ১১ লক্ষ করতে হবে।’

ওই সময় ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। তাঁদের সামনে প্রকাশ্যে মন্ত্রীর এমন মন্তব্যে যথারীতি ক্ষোভ ছড়ায়।

RELATED Articles