লজ্জাজনক ঘটনা বাংলায়। হাতে ৫ টাকা গুঁজে দিয়ে দিনের পর দিন ধরে নাবালিকাকে ধ’র্ষ’ণ। পাড়ার প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ি থানা এলাকায়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবী তুলেছেন নাবালিকার পরিবার ও এলাকাবাসীরা।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, ওই নাবালিকা নেপাল সীমান্ত লাগোয়া শিলিগুড়ির খড়িবাড়ি এলাকার বাসিন্দা। পঞ্চম শ্রেণির ছাত্রী সে। পরিবার সূত্রে খবর, গত কিছুদিন ধরে মাঝেমধ্যেই ওই নাবালিকার হাতে টাকা দেখছেন তার মা। এই নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ হয় তাঁর। কোথা থেকে মেয়ে টাকা পাচ্ছে, তা ভাবতে থাকেন তিনি।
এই নিয়ে একাধিকবার প্রশ্নও করেছিলেন তিনি মেয়েকে। কিন্তু নাবালিকা জানিয়েছিল, সে টাকা কুড়িয়ে পাচ্ছে। অন্যদিকে আবার এক আত্মীয় নাবালিকার মাকে পরামর্শ দিয়েছিল যাতে তাঁর মেয়েকে প্রতিবেশী বৃদ্ধের বাড়িতে তিনি যা যেতে দেন। এর জেরে মনে আরও সন্দেহ দানা বাঁধে ওই নাবালিকার মায়ের।
গত মঙ্গলবারও একই ঘটনা ঘটে। ৫ টাকা নিয়ে বাড়ি ফেরে নাবালিকা। তখন মেয়েকে চেপে ধরেন মা। এরপরই প্রতিবেশী বৃদ্ধের এই কুকর্মের কথা মাকে জানায় ওই নাবালিকা।
তা শুনেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। প্রতিবেশী ওই বৃদ্ধের বিরুদ্ধে ধ’র্ষ’ণের অভিযোগ করেন তারা। অভিযোগের ভিত্তিতেই ওই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে পুলিশ। ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।





