ন্যক্কারজনক! ৭-৮ জন মিলে ধ’র্ষ’ণ নাবালিকাকে, পুলিশে অভিযোগ জানাতে গেলে বাধা গ্রামের মোড়লদের, চাঞ্চল্য ধূপগুড়িতে

একের পর এক ধ’র্ষ’ণের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। ফের এক গণধ’র্ষ’ণের ঘটনার খবর সামনে এল। গত সোমবার ৭-৮ জন যুবক মিলে এক নাবালিকাকে ধ’র্ষ’ণ করেছে বলে অভিযোগ। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা।

এই ঘটনা জানার পর নাবালিকার পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের অভিযোগ জানাতে বাধা দেয় গ্রামের মোড়লরা, এমনটাই জানা গিয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পরিবর্তে গ্রামে সালিশি সভা করে এই বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয় বলে দাবী নির্যাতিতার পরিবারের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ভেমটিয়া এলাকায়।

নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে বলে খবর। সেই সময় তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রেফার করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। এরপরই প্রকাশ্যে আসে ওই ঘটনা।

জানা গিয়েছে, জলপাইগুড়ির ধুপগুড়ি ভেমটিয়া এলাকার বাসিন্দা ওই নাবালিকা। অভিযোগ, গত সোমবার ৭-৮ জন যুবক ধ’র্ষ’ণ করে ওই নাবালিকাকে। এরপরই সে অসুস্থ হয়ে পড়ে। গোটা বিষয়টি জানতে পারে পরিবারের সদস্যরা। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় তাঁরা। কিন্তু অভিযোগ, গ্রামের মোড়লরা তাতে বাধা দেয়। পুলিশে অভিযোগ জানানোর পরিবর্তে গ্রামে সালিশি সভা করে এই বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলা হয় বলে দাবী নির্যাতিতার পরিবারের।

অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে সোহেল আলম নামের এক যুবক ও তার সঙ্গীরা। একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে শোনা যাচ্ছে যে সোহেল দাবী করেছে যে একা সে নয়, আরও ৭-৮ জন মিলে নাবালিকাকে ধ’র্ষ’ণ করেছে। এও শোনা গিয়েছে যে ওই নাবালিকার উপর আরও অত্যাচার চালানো হয়েছে।

RELATED Articles