ফের নাবালিকা ধ’র্ষ’ণ রাজ্যে। এবার এক চতুর্থ শ্রেণীর নাবালিকার উপর চলল অমানবিক অত্যাচার। আর তারপর যে ঘটনা ঘটল, তা আরও বেশি শিউড়ে ওঠার মতো। নাবালিকার উপর শারীরিক নির্যাতন করে তার হাতে টাকা গুঁজে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানা এলাকায়।
নাবালিকার পরিবার সূত্রে খবর, বছর দশেকের ওই নাবালিকা যখন স্কুলে যাচ্ছিল, সেই সময় তাকে জোর করে টোটোয় তুলে নেয় ওই যুবক। সেই সময় এলাকা ফাঁকাই ছিল। ক্যানিং থানা এলাকাতেই ওই অভিযুক্ত যুবকের একটি দোকান রয়েছে। অভিযোগ, টোটো করে নাবালিকাকে ওই দোকানে নিয়ে যায় অভিযুক্ত। দোকানঘর বন্ধ করে কয়েক ঘণ্টা ধরে ধ’র্ষ’ণ করে নাবালিকাকে।
অভিযোগ, ধ’র্ষ’ণের পর নাবালিকার হাতে কুড়ি টাকা গুঁজে দেয় ওই যুবক। তাকে শাসানি দেয় সে যেন এই কুকর্মের কথা কাউকে না জানায়। কিন্তু বাড়িতে গিয়ে মায়ের কাছে কান্নাকাটি করে ওই নাবালিকা। গোটা ঘটনাটি বাড়িতে জানায় সে।
এরপরই নাবালিকার পরিবারের তরফে ওই যুবকের নামে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে একাধিকবার রাজ্যে ধ’র্ষ’ণের ঘটনা সামনে এসেছে। নাবালিকা ধ’র্ষ’ণের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজ্যের নানান প্রান্তে নাবালিকা ধ’র্ষ’ণের ঘটনা কম নয়। নানান ঘটনার জেরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কখনও কোনও মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত তো কোনও মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের উপর। এবার ক্যানিংয়ের এই ঘটনায় ফের একবার রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।






