ফের নাবালিকা ধ’র্ষ’ণ রাজ্যে! হবু স্বামীকে বেধড়ক মারধর, প্রাণে মেরে ফেলার হুমকি, মাঠে টেনে নিয়ে গিয়ে গ’ণ’ধ’র্ষ’ণ কিশোরীকে

ফের ধ’র্ষ’ণের খবর রাজ্যে। এক নবম শ্রেণীর ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে গ’ণ’ধ’র্ষ’ণের অভিযোগ উঠল। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একজনের খোঁজ চলছে বলে খবর।

সূত্রের খবর অনুযায়ী, নির্যাতিতার হবু স্বামীকে বেধড়ক মারধর করে প্রাণনাশের হুমকি দেয় কয়েকজন দুষ্কৃতী। এরপর কিশোরীকে মাঠে টেনে নিয়ে গিয়ে গ’ণ’ধ’র্ষ’ণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর কিশোরীকে উদ্ধার করে গ্রামবাসীরা। চিকিৎসার ব্যবস্থা করা হয় কিশোরীর।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাটের বাদুড়িয়ায়। দু’জনকে গ্রেফতার করার পর গতকাল, রবিবার তাদের এসিজেএম আদালতে তোলা হয়। অভিযুক্তদের পাঁচদিনের হেফাজতে পাঠিয়েছেন বিচারক, এমনটাই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, নির্যাতিতার কিশোরী নবম শ্রেণির ছাত্রী। পরিবার থেকে এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক করে রাখা হয়েছে তার। কিশোরীর বয়স আঠারো পেরোলে বিয়ে দেওয়া হবে তাদের। বাগদত্তা হওয়ায় দু’জনের মধ্যে মেলামেশা ছিল।

জানা গিয়েছে, গত সোমবার মসলন্দপুর বেড়াতে গিয়েছিল তাঁরা। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত আটটা বেজে যায়। অভিযোগ, তাঁরা যখন একটা নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় বেশ কয়েকজন তাদের পথ আটকায়। নির্যাতিতার বাগদত্তকে মারধর করে দুষ্কৃতীরা। এরপর কিশোরীকে টেনে নিয়ে যায় মাঠের মধ্যে। সেখানে ওই কিশোরীকে খুনের হুমকি দিয়ে গ’ণ’ধ’র্ষ’ণ করা হয় বলে অভিযোগ।

গত শনিবার নির্যাতিতার বাবা বাদুড়িয়া থানায় ধ’র্ষ’ণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

RELATED Articles