‘মহারাষ্ট্রের মতো অবস্থা এখানেও হবে না কে বলতে পারে’, বাংলায় সরকার পতনের ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী, মমতার দিন কী তবে শেষ?

গত বুধবার বাংলায় এসেছিলেন বলি তারকা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন হেস্টিংয়ে বিজেপি কার্যালয়ে বৈঠক করেন তিনি। আর এদিনই এই বৈঠক থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেতা। এমনকি, বাংলার সরকার পতনের ইঙ্গিত দিয়েও তিনি বলেন যে বাংলার অবস্থাও যে একদিন মহারাষ্ট্রের মতো হবে না, তা কে বলতে পারে!

এদিনের এই বৈঠকে মিঠুন বলেন, “একুশের নির্বাচনে অনেককে দেখছিলাম তৃণমূলকে সমর্থন করেছিল। এতই যখন মানুষের সমর্থন রয়েছে, তাহলে জোর জবরদস্তি ভোট আদায় কেন? কেন বিরোধী পক্ষের লোকজনকে ভয় দেখানো হল”? তিনি এও বলেন যে সুষ্ঠুভাবে যদি এই মুহূর্তে ভোট হয়, তাহলে তৃণমূল হারবে।

শুধু তাই-ই নয়, এরপরই বোমা ফাটিয়ে তিনি বলেন, “৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের (বিজেপি) সঙ্গে ভাল যোগাযোগ রাখছে। ২১ জন তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছে”।

এরপরই তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি কী এই মন্তব্যের মধ্য দিয়ে কি এটা বলতে চাইছেন যে ২০২৬ সালে রাজ্যে সরকার পরিবর্তন হবে? উত্তরে মিঠুন বলেন, “আমি যখন বম্বেতে শুয়েছিলাম, সকালবেলা উঠলাম, হঠাৎ দেখি একটা নিউজ। বিজেপি-শিবসেনা। আমি ভাবলাম কী হল ? এটা এখানে হতে পারে না আপনি কেন ভাবছেন? সবাই যখন ঘুমিয়ে আছে তখন কী সব হয়ে গেল”।

এরপরই আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এই বলিউড তারকা। সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, “দেখুন একটা ছবি যখন বানানো হয়, তখন প্রথম রিলিজ করে মিউজিক। তারপর ট্রেলার সব শেষে পিকচার। আজ তো শুধু মিউজিক রিলিজ করলাম”। মিঠুনের এই মন্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে অনেক প্রশ্ন। তাহলে কী তিনি সত্যিই বাংলায় সরকার পতনের ইঙ্গিতই এদিন দিয়ে গেলেন? তৃণমূলের পতন নিশ্চিত, এই ধরণের মন্তব্যই এদিন করে গেলে মিঠুন চক্রবর্তী।

সবশেষে এদিন মিঠুন আরও বলেন, “একুশের নির্বাচনের ফলাফলের পরে খুব কষ্ট পেয়েছিলাম। যাদের হয়ে বলেছি তাঁরা চলে গিয়েছে, কষ্ট পেয়েছি, আমিও মানুষ। তবে এই জায়গাতে দাঁড়িয়েও বলছি, এখনও যারা যেতে চান, প্লিজ তাড়াতাড়ি চলে যান। তাহলে আমরা একটা ক্লিন পার্টি হয়ে প্রচারে নামতে পারব”।

RELATED Articles