Suvendu Adhikari attacked Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রয়েছেন তারা। এবার নির্বাচনী প্রচারে গিয়ে ফের একবার নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা। ৫,৪০০ জন অযোগ্যদের বাঁচাতে ২০ হাজার যোগ্য প্রার্থীকে বলি দেওয়া হয়েছে বলে দাবী করেন শুভেন্দু। এমনকি, এদিন মমতা ও অভিষেককে ‘মা-ব্যাটা’ বলেও সম্বোধন করেন তিনি (Suvendu Adhikari attacked Mamata Banerjee)।
গতকাল, রবিবার নন্দকুমারে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি বলেন, “এসএসসি তো ঝাঁকি হ্যায়। পিএসসি, মিউনিসিপালিটি, ফায়ার ব্রিগেড বাকি হ্যায়। সবে তো বারোটা বাজে। এখনও সন্ধ্যায় হয়নি। এই পিসি আর ভাইপোকে কী করি আমরা দেখতে থাকুন” (Suvendu Adhikari attacked Mamata Banerjee)।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দুর দাবী, “এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল, যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দেও। ৫,৪০০ অযোগ্য। এই ৫,৪০০ কে বাঁচানোর জন্য টাকা তুলেছে ১৮ – ২০ লাখ করে। এদের বাঁচানোর জন্য ২০ হাজার যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই (Suvendu Adhikari attacked Mamata Banerjee)। মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের ১৭ নম্বর ক্লজে বলেছেন, অতিরিক্ত শূন্যপদ কারা করেছিল? তাদের খুঁজে বার করে সিবিআই হেফাজতে নিতে পারে”।
শুভেন্দুর দাবী, “৫,৪০০কে চাকরিতে বহাল রাখার জন্য ৫ মে ২০২২ ক্যাবিনেটে মিটিং হয়েছিল সেই সভার নেতৃত্ব করেছিলেন এই ঠগী পিসি। ঠগী পিসি বুঝেছেন (Suvendu Adhikari attacked Mamata Banerjee), এই আরামের জীবন, বাইরে ছ’টা টালি পিছনে জোড়া জোড়া এসি। ভাইপোর এসকেলেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না। আর ভাইপো আমেরিকা যায়, যেখানে ১ কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাট বাট ১১র আগে”?
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মা-ব্যাটা বলে সম্বোধন করেন শুভেন্দু। বলেন, “বলছে, বাপ ব্যাটা ছিল না নন্দীগ্রামে। আরে মা – ব্যাটা কোথায় ছিলেন আপনি (Suvendu Adhikari attacked Mamata Banerjee)? ২০০১ এর পর আপনার ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনও দিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। যদি মেদিনীপুর না থাকত। আরে আমাকে বল না গদ্দার, বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাব (Suvendu Adhikari attacked Mamata Banerjee)। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাব। অনেকে বলে, আপনি আগে বলেন কেন। বেশ করি বলি। যা বলি তাই করি। যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই”।






