দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যথারীতি আমন্ত্রণ ফেরালেন মমতা

দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান শেষে আগামী মঙ্গলবার থেকেই চালু হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রোর যাত্রী পরিষেবা। কাল অর্থাৎ সোমবার ভার্চুয়ালি দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দিন থেকেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। রেল সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর অবধি মোট ১৫৮টি ট্রেন চলবে। এ ছাড়াও আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভাড়া ২৫ টাকা।

আজ প্রধানমন্ত্রী নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দক্ষিনেশ্বর, বরানগর মেট্রোর ছবি প্রকাশ করেছেন।

তবে যথারীতি রেলের এই কার্যক্রমে উপস্থিত হচ্ছেন না মুখ্যমন্ত্রী। এ দিনের আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর নাম। তবুও রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর ওই অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা প্রায় ক্ষীণ। এমনকি সোমবার নবান্নে অন্যান্য কর্মসূচি রয়েছে। ডাকা হয়েছে ক্যাবিনেট বৈঠক l

আরও পড়ুন –মোদীর সঙ্গে মমতার ইগোর লড়াই! প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন না মমতা

 

কেন‌ও মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন সকলেই। যদিও রাজনৈতির মহলের একাংশের মতে ২৩শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ডের পর থেকেই কার্যত প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এড়িয়ে চলছেন মুখ্যমন্ত্রী। হলদিয়াতে ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। আর এবারেও থাকছেন না। নীতি আয়োগ-এর বৈঠকেও যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তবে এক্ষেত্রে একটি প্রসঙ্গ রয়েই যাচ্ছে, ২০১১-র বিধানসভা নির্বাচনের আগে ২০১০-এর রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২০২১-এর বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদী সেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করতে চলেছেন। তবে সেখানেই থাকছেন না মমতা স্বয়ং।

RELATED Articles