তবে এবার দেশবাসীকে বাঁচাতে ফের দিল্লিতে বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শনিবার করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করেছিল ভারত। শনিবার ৪ লক্ষের গন্ডি পেরিয়েছিল দৈনিক করোনা সংক্রমণ। তবে আজ রবিবার কিছুটা কমল সেই সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৪ জন।
সম্পূর্ণ লকডাউনকে সমর্থন না করলেও ইতিমধ্যেই বাংলা সহ বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমণকে রুখতে লকডাউন শুরু হয়ে গেছে। সম্পূর্ণ লকডাউনকে করোনা যুদ্ধে একদম শেষ হাতিয়ার হিসেবে তুলে রাখতে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!