হাড্ডাহাড্ডি লড়াই চলছে বঙ্গ বিধানসভা নির্বাচনে। এইরকম উত্তেজনামূলক নির্বাচন বোধ হয় বাংলা এর আগে কখনও দেখেনি। ৮ দফা নির্বাচনের মধ্যে ২ দফা ইতিমধ্যেই হয়ে গেছে। তৃতীয় দফায় ৬ই এপ্রিল রাজ্যের ৩১টি আসনে হবে ভোটগ্রহন। আর তার আগে প্রচারের মঞ্চ মাতাতে ফের রাজ্যে সভা মোদী-মমতার। একদিকে শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তারকেশ্বরে প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিকেল পৌনে তিনটে নাগাদ সেই তারকেশ্বরেই সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি এদিন বিকেলে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলের নির্বাচনী সভায় প্রধান বক্তাও হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন – ‘গোড়ালির কাছে অ্যাঙ্কেল ভেঙে গেছে’, সেই পা দোলাচ্ছেন মমতা! দেখুন পর্দাফাঁস ভিডিও
প্রসঙ্গত, মোদী একা নন, তৃতীয় দফা ভোটের আগে রাজ্যে ঝড় তুলতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বাংলার মসনদ দখলে মরিয়া গেরুয়া শিবির। মোদী, শাহ, নাড্ডা থেকে শুরু করে তাবড় বিজেপি নেতারা দফায়-দফায় রাজ্যে আসছেন, প্রচার সারছেন। তারকেশ্বরে বিজেপির প্রার্থী হয়েছেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁরই সমর্থনে আজ সভা করবেন মোদী। এরপর বিকেলে মোদীর সভা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। বিকেল ৪.১৫ নাগাদ সোনারপুরে সভা নমোর।
উল্লেখ্য, বাংলার এবার আট দফায় নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে দু’দফার নির্বাচন হয়ে গিয়েছে। তৃতীয় দফায় ৬ই এপ্রিল রাজ্যের ৩১টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ই এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ই এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২শে এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬শে এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯শে এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২রা মে।





