দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বর্ষার প্রবেশ, ভারী বৃষ্টি কবে? আকাশের দিকে চেয়ে রয়েছে বঙ্গবাসী

Monsoon in South Bengal: দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিয়ে অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষার (Rain) প্রবেশ। বিক্ষিপ্তভাবে কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হচ্ছে না বঙ্গবাসীকে। তবে ভারী বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবারের মতো রবিবার থেকে মঙ্গলবার কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Monsoon in South Bengal)। তার সঙ্গে ঘন্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টিপাত কবে হবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না ‌ আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মাঝের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে‌ । বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রির ঘরে। দিনের বেলায় অল্প হলেও আর্দ্রতা অস্বস্তি ভোগাতে পারে (Monsoon in South Bengal)

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছিল‌। রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে। চলতি বছর উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু টানা করে দিন উত্তরবঙ্গেই আটকে ছিল মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ বারবার পিছিয়েছে তবে অবশেষে বিক্ষিপ্ত বৃষ্টির সাথে ঢুকেছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গবাসী চেয়ে রয়েছে ভারী বৃষ্টিপাতের (Monsoon in South Bengal)

আগামী ২৪ জুন, সোমবার ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহারের বিভিন্ন জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায়। উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃষ্টি হবে না, তখন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে (Monsoon in South Bengal)

RELATED Articles