‘ক্ষমতার দিকে তাকিয়ে পা স্লিপ করে না যায়’, চড় কাণ্ড নিয়ে দেবের পর এবার সোহমকে কড়া মন্তব্য রুদ্রনীলেরও

Rudranil Ghosh comments on Soham Chakraborty action: নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করার সময়, তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এক বিবাদে জড়িয়ে পড়েন। এই ঘটনায় জল ঘোলা হয়েছে। অভিযোগ, রেস্তোরাঁর মালিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহম তাঁকে সপাটে চড় মারেন। সোহমের নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর কর্মচারীদের গায়ে হাত দেন বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনায় টলিউড এবং রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন সোহম। ঘটনার কয়েক দিন পরে, সোহম (Soham Chakraborty) প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটুক্তি করছিলেন বলেই আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। একজন জনপ্রতিনিধি হিসেবে এই কাজ করা উচিত হয়নি। রাগের বশে ভুল করেছি।” তিনি আরও বলেন, “যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে তারও ৪৫ মিনিট আগের ঘটনা আছে, সেগুলো কেন প্রকাশ করা হচ্ছে না”?

রেস্তোরাঁ মালিকের দাবি, পার্কিং নিয়ে সমস্যার কারণেই এই ঝামেলা শুরু হয়। তিনি বলেন, “অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রেস্তোরাঁর সামনে রাখা ছিল। আমি একটা পার্কিং খালি করতে বললে, সোহমের (Soham Chakraborty) নিরাপত্তারক্ষীরা আমার উপর চড়াও হন এবং সোহম নিজেও আমাকে ঘুষি মারেন।”

সোহমের (Soham Chakraborty) এই আচরণে মন্তব্য করেছেন অনেকেই। সোহমের ক্ষমা প্রার্থনার পরেও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে টলিউড এবং রাজনৈতিক মহলে আলোচনার ঝড় এখনও থামেনি (Rudranil Ghosh comments on Soham Chakraborty action)। এই ঘটনা প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেছেন, “আমি সোহমকে সিনেমার সহকর্মী হিসেবে অত্যন্ত মিশুখে, বন্ধুত্বপূর্ণ মানুষ বলেই জানি। ও ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, এটা আমার ভালো লেগেছে। প্রত্যেকের মনে রাখা উচিত আমরা যে চেয়ারে থাকি না কেন দায়িত্ব একটা আর দায়িত্বের বিজ্ঞাপনটাকেই ক্ষমতা বলে। আমরা যে জীবিকায় থাকি না কেন আমরা ক্ষমতার দিকে যেন না তাকাই আমাদের অনেক সময় পা স্লিপ করে যেতে পারে। সেটা সোহম হোক আর যে কেউ হোক। আমি একটাই কথা বলব এটা না হলে ভালো হতো” (Rudranil Ghosh comments on Soham Chakraborty action)

RELATED Articles