শক্ত হচ্ছে ঘাসফুলের গোড়া! ‘চাণক্য’ মুকুলের হাত ধরে ২৪ পদ্ম বিধায়ক জলদি ফুটবেন সবুজ শিবিরে!

“বিজেপি বিধায়করা লাইন দিয়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন। লাইনে অন্তত ২২-২৪ জন বিধায়ক রয়েছেন”, আজ, সোমবার এমনটাই দাবী জানালেন তৃণমূল নেতা মুকুল রায়। কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন?

আসলে, আজ মুকুল রায়ের সঙ্গে দেখা করতে আসেন কান্দি পুরসভার দুই কাউন্সিলর শান্তনা রায় ও দেবজ্যোতি রায়। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভের পর ২০২০ সালে তারা দুজনেই বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুন- ‘দ্বিতীয় বিয়ে’ করে বিপাকে বিধায়ক, তাহলে কী ভয়ে ফুল বদলাচ্ছেন চন্দনা? জল্পনা তুঙ্গে

এই বিষয়ে মুকুল রায় জানাম, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি তাদের আস্থা রয়েছে, তাই তারা দেখা করে গিয়েছেন”।, তবে ওই দুই কাউন্সিলরের মতে একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ সারতে এসেছিলেন তারা।

উল্লেখ্য, একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনকয়েক পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সপুত্র মুকুল রায়। এরপর তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন বিধানসভার স্পিকার। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিধানসভায় অন্যান্য পদে থাকা বিজেপির সভাপতি নিজেদের পদ ছাড়েন। কিন্তু কোনও লাভ হয়নি।

এদিকে বিজেপির ভাঙনের শুরু হয়েছে মুকুল রায়কে দিয়ে। উত্তর থেকে দক্ষিণ নানান বিজেপি নেতা-কর্মী যারা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, তারাও ফের ফিরছেন ঘাসফুলে। একই সপ্তাহে তিন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, ও সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

আরও পড়ুন- অবশেষে বড়সড় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী, এখনই বিরোধী দলনেতাকে গ্রেফতার নয়, নির্দেশ আদালতের

এরপরই বিজেপির তরফে নোটিশ দেওয়া হয়েছে নানান বিধায়ককে। তবে তৃণমূলের নানান নেতাদের দাবী, বিজেপির বেশ কয়েকজন দলে ফেরার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করছেন। আর আজ মুকুল রায়ের গলাতেও তেমনই ইঙ্গিত মিলল। এবার আগামীদিনে আর কোন কোন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেন, এখন সেটাই দেখার।

RELATED Articles