সুপ্রিম কোর্টে নয়, আপাতত হাইকোর্টেই নারদ মামলা লড়ার পক্ষপাতী রাজ্য

সুপ্রিম কোর্টে নয়, হাইকোর্টেই নারদ মামলার লড়াই হবে, আপাতত এমন সিদ্ধান্তেই পৌঁছেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে হবে আইনি-যুদ্ধ। তৃণমূল সূত্রে খবর, ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, ও সুব্রত মুখোপাধ্যায়কে জেল থেকে ছাড়িয়ে আনার পরিকল্পনাও করা হচ্ছে।

গতকাল, সোমবার, দিনভর নারদ মামলায় এসেছে অনেক নাটকীয় মোড়। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে বুধবার পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে, নিম্ন আদালতে প্রাথমিকভাবে অবশ্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই।

এরপর সেখানে চার নেতার অন্তর্বর্তীকালীন জামিনের উপর বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর জেরে সোমবার রাতে তাঁদের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। কিন্তু পরে অসুস্থতার কারণে সুব্রত, মদন এবং শোভনকে এসএসকেএমে হাসপাতালে ভরতি করা হয়। ফিরহাদও অসুস্থ বোধ করেছেন বলে খবর।

আরও পড়ুন- মমতা, উজ্জ্বলের বিরোধিতাকে হাতিয়ার করে নেতাদের বিরুদ্ধে আদালতে স‌ওয়াল  সিবিআইয়ের! তদন্তকারী সংস্থার যুক্তি মানল হাইকোর্ট

তবে আপাতত এই চার নেতার শারীরিক অবস্থার উপরই বেশি জোর দিচ্ছে তৃণমূল। তাদের দ্রুত জামিনে কীভাবে ছাড়ানো যায়, সেই পরিকল্পনা চলছে। এই নিয়ে গতরাত পর্যন্ত চলেছে গভীর আলোচনা। এই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত এই মামলা কলকাতা হাইকোর্টেই চালানো হবে। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে এই আর নেতাকে কীভাবে জামিন করানো যায়, সেদিকে নজর দিচ্ছে তৃণমূল।

RELATED Articles