‘তুষ্টিকরণের রাজনীতি চলছে বাংলায়, ৪ জুনের পর দেশে বড় ভূমিকম্প আসছে’, কীসের ইঙ্গিত দিলেন মোদী?

Narendra Modi again slammed TMC: আগামী ১ জুন অর্থাৎ শনিবার রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন বাংলার ৯ কেন্দ্রে ভোট রয়েছে। এদিন ভোট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্রেও। তবে নিজের কেন্দ্র ছেড়ে দু’দিন ধরে বাংলায় ঠাসা কর্মসূচি নিয়ে এসেছেন মোদী। গতকালের পর আজ, বুধবারও বঙ্গে প্রচার চালাচ্ছেন তিনি। আর এদিন ফের একবার দুর্নীতির পাশাপাশি ওবিসি শংসাপত্র থেকে শুরু করে সাধুসন্তদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে তৃণমূলকে একহাত নেন প্রধানমন্ত্রী (Narendra Modi again slammed TMC)।  

আজ, বুধবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে নির্বাচনী সভা করেন নরেন্দ্র মোদী। সেখান থেকেই তৃণমূলকে নিশানা করে (Narendra Modi again slammed TMC) তিনি বলেন, “তৃণমূলের একটাই এজেন্ডা। ওদের সব কিছুতে কাটমানি চাই। তৃণমূল বাংলার পরিচয় নষ্ট করতে চাইছি। সাধু সন্ন্যাসীদেরও ছাড়ছে না। তৃণমূল ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো সংস্থাকেও গালি দিচ্ছে। তৃণমূলের গুন্ডারা মঠে হামলা করছে। রামমন্দির আমাদের আস্থার কেন্দ্র। তৃণমূলের লোক রামমন্দিরকে অপবিত্র বলে। এইরকম তৃণমূল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারবে না”।

লোকসভা ভোটের আবহেই ২০১১ সালের পর থেকে অর্থাৎ তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলেছেন, তিনি এই নির্দেশ মানেন না। আর সেই বিষয়টিকেই হাতিয়ার করেছে গেরুয়া শিবির (Narendra Modi again slammed TMC)

এদিনের সভা থেকে মোদী বললেন, “তৃণমূল তুষ্টিকরণের জন্য দেশের সংবিধানেও হামলা করছে। আমাদের সংবিধানে দলিত, পিছিয়ে থাকাদের জন্য সংরক্ষণ দিয়েছে। কিন্তু তৃণমূলের আমলে সেই সংরক্ষণেও লুঠ হচ্ছে। মুসলমানদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অনগ্রসর শ্রেণির মানুষদের অধিকার ছিনিয়ে মুসলিমদের OBC সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট  এই শংসাপত্র বাতিল করে দিয়েছে। তৃণমূল এই নির্দেশ অমান্য করতে পারে না। মুসলমান মিথ্যা বলছে। ভুল রটাচ্ছে। একবার ভাবুন তুষ্টিকরণের জন্য এরা কোন সীমায় পৌঁছাতে পারে” (Narendra Modi again slammed TMC)?

এরপরই মোদীর হুঁশিয়ারি (Narendra Modi again slammed TMC), “৪ জুনের পরে পরবর্তী ৬ মাসে দেশে বিরাট রাজনৈতিক ভূমিকম্প আসবে। সমস্ত পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এদের কর্মীরাও এখন হাঁপিয়ে উঠেছে। তারাও দেখছে, দেশ কোন দিকে যাচ্ছে আর এই পার্টিগুলো কোন দিকে যাচ্ছে”।

বলে রাখি, গতকাল, মঙ্গলবার অশোকনগরের সভা থেকে তৃণমূলের দুর্নীতি নিয়ে বিঁধেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi again slammed TMC)। বলেছিলেন, “তৃণমূলের নেতাদের কাছেও এই যে নোটেরা পাহাড় বেরিয়েছে। প্রতিটা টাকার হিসাব হবে। যার থেকে লুঠ করা হয়েছে তাকে কী করে ফেরত দেওয়া যায় সেজন্য আমি আইনি রাস্তা বানাচ্ছি। আমি এই দুর্নীতিবাজদের কালো সম্পদের নোংরা আয় এক্স-রে করব। এমন এক্স-রে যে এদের আগামী প্রজন্ম দুর্নীতি করার আগে একশ’ বার ভাববে”।

আরও অন্যান্য খবর