পুজোর থিমে এবার লাগল রাজনৈতিক ছোঁয়া। দুর্গাপুজোর প্যান্ডেলে এবার মা দুর্গার সঙ্গে জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এমনই এক পুজোর আয়োজন করা হল শহরে। এই পুজো নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
কোথায় হচ্ছে এমন পুজো?
এমন থিমের পুজোর পুজোর আয়োজন করা হয়েছে কাঁকুড়গাছিতে। এই পুজোর উদ্যোক্তা ভোট পরবর্তী হিংসায় খু’ন হওয়া অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। এই পুজোর থিম হিসেবেই দেখা গিয়েছে দেশের শাসনভার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। গতকাল, রবিবার এই পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসুন নরেন্দ্র মোদী। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পান অমিত শাহ। এমন আশা নিয়েই এবার দুর্গাপুজো করছেন অভিজিৎ সরকারের দাদা। তিনি তৈরি করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জে পি নাড্ডার মূর্তি। এর মাধ্যমেই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আগামী লোকসভা নির্বাচনের দেশ শাসনের দায়িত্ব মা দুর্গা তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদীর হাতে।
এই পুজোর থিমকে ঘিরে রাজনীতির অভিযোগ উঠেছে। তবে বিশ্বজিৎ এই পুজোর সঙ্গে রাজনীতির যোগ উড়িয়ে দিয়েছেন। এই নিয়ে তিনি বলেন, “বিজেপি করার জন্যই আমার ভাই খুন করা হয়েছিল। তাই রাজনীতির বলি অভিজিতের পুজোয় রাজনীতি থাকবে না তা কী করে হয়”।





