আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল বলে। নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। তারই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগে থেকেই। এদিকে শাসকদলও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজের গদি টিকিয়ে রাখার জন্য। এই নির্বাচনকে কেন্দ্র করে নানান কেন্দ্রীয় নেতারা প্রত্যেক মাসেই নিয়ম করে বাংলা সফরে আসছেন। এবার আসতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী মাসে ৯ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিশেষ সূত্র মারফৎ এই খবর এসে পৌঁছেছে khabor 24×7-এর কাছে। এও জানা গিয়েছে যে এদিন সফরে এসে রাতে বেলুড় মঠেই উঠবেন প্রধানমন্ত্রী। রাতে তাঁর থাকার ব্যবস্থা করা হবে সেখানেই। এরপর পরদিন অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিতে পারেন কালীমন্দিরে। এরপর দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন হবে তাঁরই হাত ধরে। এখনও পর্যন্ত এমন খবর মিলেছে। এছাড়াও, প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচী রয়েছে কী না, তা এখনও জানা যায়নি।
এর আগে গত ২৩শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীর দিন কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কলকাতায় এসে প্রথমেই তিনি যান এলগিন রোডে নেতাজির বাসভবন পরিদর্শনে। এরপর ন্যাশানাল লাইব্রেরি ঘুরে উপস্থিত হন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সেখানে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হয় একটি অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখেন মোদী।
প্রসঙ্গত, আজ, শনিবার দু’দিনের বাংলা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র। কিন্তু গতকাল দিল্লির ইজরায়েল দূতাবাসে আইইডির বিস্ফোরণের ফলে শাহ্’র বাংলা সফর বাতিল হয়ে যায়। এরপর আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন শহরে। এবার দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন ছাড়াও, তাঁর আরও কিছু কর্মসূচী থাকে কী না, এখন সেটাই দেখার।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!