পুজোর ছুটিতে অনেকেই বেড়াতে যেতে পছন্দ করেন। আর ঘুরতে যাওয়ার জন্য বাঙালিদের সবথেকে পছন্দের জায়গা হল দার্জিলিং। এবার পর্যটকদের জন্য বড় সুখবর নিয়ে এল NBSTC। এবার দার্জিলিংয়ে বেশ খরচ করেই নতুন ডিপো তৈরি করছে NBSTC সংস্থা। এই ডিপোতেই থাকবে ওয়ার্কশপ, টিকিট কাউন্টার, যাত্রীদের বসার ব্যবস্থা সমস্ত কিছুই। এর ফলে পর্যটকদের যে বেশ সুবিধা হবে, তা বলাই বাহুল্য। দার্জিলিং শহর থেকে ৮ কিলোমিটার দূরে গোলাই বাজার এলাকায় তৈরি হয়েছে এই ডিপো।
সূত্রের খবর অনুযায়ী, সবকিছু যদি ঠিকঠাক থাকে ২১শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে এলে তিনি এই ডিপো উদ্বোধন করবেন। কর্তাদের মতে, এই ডিপো উদ্বোধন হলে দার্জিলিংয়ে NBSTC-র পরিষেবার উন্নতি হবে। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, “৯৮ লক্ষ টাকা খরচ করে দার্জিলিংয়ের পরিকাঠামো তৈরি করা হয়েছে। এর ফলে যাত্রীদের সুবিধা হবে। শীঘ্রই এই ডিপোর উদ্বোধন করা হবে। বিষয়টি নিয়ে পরিবহণ দফতরে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই সিদ্ধান্ত নেওয়া হবে”।
এতদিন পর্যন্ত NBSTC-এর নিজস্ব কোনও ডিপো ছিল না দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে যেখানে সমস্ত গাড়ি দাঁড় করানো হয়, সেখানে এই সংস্থার বাস দাঁড়াত। রাতে বাস রাখারও কোন জায়গা ছিল না। এর ফলে যাত্রীদের দার্জিলিং থেকে শিলিগুড়িতে বাস আসার জন্য বেশ সমস্যা হত। শিলিগুড়ি থেকে বাস আসার জন্যও করতে হত।
নতুন এই ডিপো উদ্বোধন হলে সেখানেই বাসগুলি রাখা হবে। দ্বিতল ভবনে নীচের তলায় রয়েছে ওয়ার্কশপ ও বাসশেড। এখানে ৬টি বাস একসঙ্গে দাঁড়াতে পারবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি টিকিট বুকিং কাউন্টার ও যাত্রীদের বসার জায়গা, শৌচাগার, ডিপো ইনিচার্জের চেম্বার রয়েছে এই ডিপোতে।
এই ডিপো উদ্বোধন হলে দার্জিলিং ও শিলিগুড়ি মধ্যে যাতায়াতের সুবিধা হবে। এর পাশাপাশি পর্যটকরা দার্জিলিংয়ে ঘুরতে গেলে বাস পরিষেবার জন্য সরাসরি এই ডিপোতে যেতে পারবেন। বাস সংক্রান্ত সমস্ত তথ্যও এখান থেকে পেয়ে যাবেন যাত্রীরা। বাসের রুট া বুঝতে পেরে অনেকেই আলাদা করে গাড়ি ভাড়া করেন। সেই সমস্যা মেটাবে এই ডিপো।






