বিশ্বকর্মা পুজোর দিন অঘটন! স্কুল চলাকালীন ভয়ংকর বিস্ফোরণ টিটাগড়ে, উড়ে গেল স্কুলের ছাদ, একটুর জন্য রক্ষা পেল পড়ুয়ারা

বিশ্বকর্মা পুজোর দিনই ঘটে গেল এক বিপদ। টিটাগড় স্কুলে ঘটল বিস্ফোরণ। এর জেরে গোটা এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণের জেরে ছাদের একাংশ উড়ে গিয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানান যে বোমা ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের খবর ঘটনাস্থলে ছুটে যান ব্যারাকপুরে কমিশনারেটের পুলিশের তদন্তকারী দল।  

জানা গিয়েছে, বেলা প্রায় ১১টার সময় টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে ক্লাস চলছিল। সেী সময় স্কুলে উপস্থিত ছিল ১৩০০ ছাত্রছাত্রী। এমন সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেখা যায় যে ছাদে বোমা বিস্ফোরণ ঘটেছে। ছাদের বেশ কিছুটা অংশ উড়ে গিয়েছে।

কিন্তু স্কুলের ছাদে বোমা এল কীভাবে, তা নিয়েই প্রশ্ন উঠেছে। কেউ বা কারা কী ইচ্ছে করেই বোমা ছুঁড়েছে নাকি সেখানেী বোমা বাঁধা হচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও আততায়ীর খোঁজ মেলেনি বলে খবর।

স্কুল চলাকালীন এমন একটা এক ঘটনা ঘটায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে পড়ুয়ারা। নিজেদের সন্তানদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকরাও বেশ ভয় পেয়ে গিয়েছেন। স্কুলে বিস্ফোরণের কথা শোনার পরই গোটা এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তের পর এক পুলিশ আধিকারিক জানান, “বিস্ফোরণ হয়েছে, এটা নিশ্চিত। তবে কোথা থেকে বোমা স্কুলে এল, তা আমরা খতিয়ে দেখছি। বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ”। এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও অন্যান্য খবর