বদলে গেল নিয়ম, পুজোয় প্রতিদিন মিলবে না ম’দ, কোন কোন দিন খোলা থাকবে ম’দের দোকান, জানাল আবগারি দফতর

এবার এল বড় বদল। কড়া সিদ্ধান্ত রাজ্যের। পুজোয় কী প্রতিদিনই ম’দের দোকান খোলা থাকবে, নাকি কোনও কোনও দিন বন্ধও থাকবে, এমন প্রশ্ন এসেই থাকে সুরাপ্রেমীদের মনে। এবার আবগারি দফতরের সিদ্ধান্তের তারা কিছুটা হতাশ হতে পারেন।

একটা সময় ছিল যখন দুর্গাপুজোর অষ্টমীর দিন ম’দের দোকান বন্ধ থাকত। আবার দশমীর দিন বিকেলের পর থেকেও ম’দের দোকানে শাটার পড়ে যেত। কিন্তু ২০১৬ সাল থেকে সেই নিয়ম বদলেছে। গত কয়েক বছর ধরে পুজোর সময় কোনও ড্রাই ডে থাকে না। তবে এবার ফিরছে ড্রাই ডে।

কেন এমন সিদ্ধান্ত?

ম’দ ব্যবসায়ীদের একাংশের দাবী, পুজোয় প্রতিদিনই দোকান খোলা রাখলে কর্মীরা কোনও ছুটি পান না। তাদের ছুটির কথা মাথায় রেখেই কোনও একটা ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। সেই অনুযায়ীই এবার নতুন নির্দেশিকা জারি করল আবগারি দফতর। নানান জেলায় ইতিমধ্যেই সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

কী নির্দেশিকা জারি করা হল?

পুজোয় ম’দের দোকান খোলা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনও ম’দ বিক্রেতা যদি চান, তাহলে তারা দুর্গাপুজোর অষ্টমী ও দশমীর দিন দোকান বন্ধ রাখতে পারেন। তবে এর জন্য আবগারি দফতরের অনুমতির প্রয়োজন।

পুজোয় ম’দের দোকান বন্ধ রাখতে ইচ্ছুক বিক্রেতাদের আগে থেকে জেলা আবগারি দফতরের কাছে আবেদন করতে হবে। এলাকাগতভাবে আবেদন বিবেচনা করে ম’দের দোকান একদিন বা দু’দিন বন্ধ রাখার অনুমতি দেবে ওই দফতর। একই দিনে যাতে এলাকার সমস্ত ম’দের দোকান না বন্ধ হয়ে যায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত।

প্রসঙ্গত, এর আগে পুজোর সময় দেড় দিন বন্ধ থাকত ম’দের দোকান। এর মধ্যে আবার যদি গান্ধী জয়ন্তী পড়ত, তাহলে সেদিনও দোকান বন্ধ থাকত। তবে আগের বছর পর্যন্ত পুজোর সময় ম’দের দোকান বন্ধ যায়নি।

RELATED Articles