বাবা ও জেঠিমার প্রেমের বলি সদ্যোজাত! জলের ট্যাংক থেকে উদ্ধার তিনদিনের সদ্যোজাতের পচা গলা দেহ

বাবা জেঠিমার বিবাহ-বর্হিভূত সম্পর্ক যার জেরেই খুন হতে হ’ল সদ্যজাতকে। মায়ের পাশ থেকে উধাও সদ্যোজাত বাড়ির জলের ট্যাঙ্কারে মিলল দেহ। বাবা জেঠিমা সহ পরিবারের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হাওড়া টিকিয়াপাড়ার শ্রীনাথ পোড়েল লেনের বাসিন্দা সামা পারভীন। চলতি সপ্তাহের সোমবার কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বুধবার তার কন্যা সন্তানকে নিয়ে শশুড় বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সদ্যোজাতকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি কিন্তু সকালে উঠে দেখেন সদ্যোজাত উধাও। পরিবার ও স্থানীয়দের কাছে খোঁজখবর নিলে পাওয়া না যাওয়ায় শেষমেষ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, ঐদিন সকালে জলের ট্যাংক থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল এমন কি কল খুলতে নাকি জলের বদলে রক্ত দেখতে পাওয়া গেছে। তারপরে ট্যাংকে উকি মারতেই সদ্যোজাতের দেহ দেখতে পান পরিবারের লোকেরা। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সদ্যোজাতের বাবা এবং জেঠিমার। দেওরের বিয়ে মেনে নিতে পারেনি বৌদি। সেই আক্রোশ থেকে নাকি খুন করেছে বৌদি। পুলিশ পরিবারের চারজনকে গ্রেফতার করেছে।

পারিবারিক ঝামেলায় শিশু মৃত্যু নতুন নয়। কিন্তু তিনদিনের সদ্যোজাতকে খুনের ঘটনার সামনে আসতে অবাক সকলে। প্রশ্ন, ফুরফুরে একটি প্রাণ নিতে হাত কাপল না খুনীর!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles