বাংলাদেশ ছাড়ছেন হিরো আলম! বাক স্বাধীনতা ও পুলিশের ‘হ্যারাস’ থেকে বাঁচতে তবে কী এবার বঙ্গে আসছেন এই বাংলাদেশী তারকা?

দীর্ঘ কয়েক দিন ধরে বিতর্ক পিছু ছাড়ছে না হিরো আলমের। দেশ বিদেশ মিলিয়ে হাজার হাজার অনুরাগী তাঁর। বেসুর ও বিকৃত রবীন্দ্র সংগীত গেয়ে সম্প্রতি বিতর্কে পড়েছেন হিরো আলম। এমনকি জেল যেতে হয়েছে তাঁকে।

সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,’আমি আতঙ্কে আছি। আমাকে মানসিক নির্যাতন করছে পুলিশ। বাকস্বাধীনতা সবার রয়েছে।’ তাঁকে পুলিশ অযথা হ্যারাস করছে বলে তিনি অভিযোগ করেছেন। গান গাওয়ার স্বাধীনতা কে নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। হিরো আলম বলেন, ‘এখন যে হিসেবে আমাকে ‘হ্যারাস’ করা হচ্ছে তাতে বলতে হচ্ছে এখানে বাক স্বাধীনতা নেই। আমার গান গাওয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’

দুঃখের সুরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যদি স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি সেক্ষেত্রে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথাও ভাবতে পারি। সেক্ষেত্রে সবার আগে প্রাধান্য পাবে ওপার বাংলা। কারণ সেই দেশেও আমার অসংখ্য ভক্ত রয়েছে।’

মনে করা হচ্ছে, এভাবে যদি তার ওপর চাপ সৃষ্টি করা হয় তাহলে হিরো আলম দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে আসবেন। উল্লেখ্য, তিনি কয়েকদিন আগে পুলিশকে মুচলেকা দিয়ে জানিয়েছিলেন পরবর্তীকালে এরকম বিকৃত রবীন্দ্র সংগীত, নজরুল গীতি তিনি গাইবেন না। যা বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর