নৈহাটির বিস্ফোরণের ঘটনায় জেলাশাসক-পুলিশ সুপারের বিরুদ্ধে চার্জশিট পেশ, কড়া পদক্ষেপ নেওয়ার সুপারিশ এনআইএ-র

নৈহাটির বিস্ফোরণের ঘটনায় তিন শীর্ষ আমলার বিরুদ্ধে পেশ করা হল চার্জশিট। এরপর তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হল এনআইএ-র পক্ষ থেকে। উত্তর ২৪ পরগণার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, ব্যারাকপুরের পুলিশ সুপার মনোজ ভার্মা, ও জেলা শিল্প অধিকর্তা প্রণব নস্করের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ করেছেন এনআইএ-র ডিজি যোগেশ চন্দের মোদী। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে এই মর্মে সুপারিশপত্র পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় রাজ্য পুলিশের গাফলতি ছিল বলে জানিয়েছে এনআইএ।

গত বছর ৯ই জানুয়ারি নৈহাটির গঙ্গার পারে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের চোটে নৈহাটির দিকের কয়েকটি বাড়িতে চিড় ধরে যায়। উল্টোদিকে চুঁচুড়ার দিকের গঙ্গাপাড়ের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় কয়েকটি বাড়ির জানলার কাঁচ। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয় যে , কিছুদিন আগে নৈহাটির বাজির কারখানায় অগ্নিকাণ্ড হয়। সেই কারখানা থেকে উদ্ধার করা বিস্ফোরকই নিষ্ক্রিয় করা হচ্ছিল সেখানে।

তবে স্থানীয়দের অভিযোগ, নৈহাটির গঙ্গার পাড়ে এর আগেও বিস্ফোরক নিস্ক্রিয় করা হয়েছে। সেক্ষেত্রে আপত্তিও জানিয়েছিলেন চুঁচুড়ার মানুষ। তবে তাতে কোনও আমল দেয়নি ব্যারাকপুর পুলিশ। তবে বিজেপির দাবী, বাজি কারখানার বিস্ফোরকে অত তীব্রতা হয় না। সেখানে অন্য কোনও শক্তিশালী বিস্ফোরক নিস্ক্রিয় করেছে পুলিশ, এমন দাবীও করা হয়। গতকালই এই মামলায় তদন্তকারীরা এনআইএ-র বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

আরও অন্যান্য খবর