বিজেপিতে দলীয় কোন্দল নেই। নেই নেতাদের মধ্যে বিভেদ‌ও। জল্পনা উড়িয়ে মমতাকেই নিশানা করলেন দিলীপ!

সব ঠিক আছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। নেই গোষ্ঠীদ্বন্দ্ব, নেই নেতাদের মধ্যে কোন্দল। ‘জল্পনা’ উড়িয়ে শাসকদলের উদ্দেশ্যেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ বঙ্গ বিজেপি কান্ডারী দিলীপ ঘোষের।

সোমবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ জানান, ‘যাঁরা নিজেদের দল সামলাতে পারছে না, তারাই আবার বিজেপির সম্পর্কে মিথ্যা প্রচার করছে। বিজেপিতে কোনও বিভেদ নেই, ভুল বোঝাবুঝিও নেই।’ তবে বিশেষজ্ঞ মহলের মতে ‘ভুল বোঝাবুঝি’ নেই বলেও বঙ্গ বিজেপির ‘গোষ্ঠীকোন্দল’ নিয়ে যে যথেষ্ট চাপে পড়েছেন, তা সোমবারের সাংবাদিক বৈঠকে সাফাই গেয়ে আরও স্পষ্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। বিশেষত গত শুক্রবার দিল্লিতে অমিত শাহের দরবারে গিয়ে নরেন্দ্র মোদীর ‘স্নেহভাজন’ রাজ্যের এক কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে নালিশ ঠোকার পর সেই ‘সাফাই’ আরও তাৎপর্য পেয়েছে।

বিজেপি সূত্র‌ই জানাচ্ছে, ওই কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও রাজ্যসভার এক সাংসদ, দক্ষিণবঙ্গের এক সাংসদ এবং লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে আসা এক সাংসদ ছিলেন। যিনি আবার কোনও রাখঢাক না করে দিল্লিতে দিলীপ এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ‘ক্ষোভ’ উগরে দিয়েছিলেন। বিজেপির একাংশ বলছে ‘কাজের লোকেদের’ নিস্ক্রিয় করে ‘কাছের লোকেদের’ সংগঠনে জায়গা করে দিচ্ছেন দিলীপ-সুব্রত জুটি। তারপরই দিলীপের সেই ‘সাফাই’ ঘিরে রাজনৈতিক মহলে নয়া জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব থেকেই দিলীপকে কোনও ‘বার্তা’ দেওয়া হয়েছে? সেটা সময়‌ই বলবে।

RELATED Articles

Leave a Comment