ভারতের দৈনিক করোনা সংক্রমনের হার ছাড়িয়ে গেল আমেরিকা, ব্রাজিলকে। এমনকি রাশিয়া এবং মেক্সিকোকেও। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হয়েছেন ৫২,৯৭২ জন।
ভারতে দিন দিন করোনার দাপট বেড়েই চলেছে। কিন্তু এবার একদিনে করোনা সংক্রামিতের সংখ্যার নিরীখে সব দেশকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছালো ভারত। একদিনে যেখানে আমেরিকাতে সংক্রামিতের সংখ্যা ৪৭,২৮৫ এবং ব্রাজিলে তা ২৫,৮০০, সেখানে ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রামিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫২,৯৭২ জন। এমনকি একদিনে সংক্রামিতের সংখ্যা রাশিয়া এবং মেক্সিকোকেও হার মানিয়েছে। এখনো অবধি দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষের অধিক মানুষ। পাশাপাশি একদিনে করোনায় মৃতের সংখ্যা ৭৭১ জন এবং মোট মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে।
প্রসঙ্গত, গতকাল দৈনিক মৃতের সংখ্যা ছিল ৮৫৩।





